সবচেয়ে সস্তায় 72 দিনের প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 2GB ডেটা

BSNL-এর নতুন 485 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের মেয়াদ 72 দিন।

সবচেয়ে সস্তায় 72 দিনের প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 2GB ডেটা

Photo Credit: BSNL

BSNL লঞ্চ করল 485 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান

হাইলাইট
  • BSNL এনেছে 485 টাকার নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান
  • এই প্যাকে 72 দিনের জন্য দৈনিক 2 জিবি ডেটা পাওয়া যাবে
  • আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100টি SMS ফ্রি
বিজ্ঞাপন

BSNL কম দামে একটি নতুন রিচার্জ প্ল্যানের ঘোষণা করল। যারা বেশি দিনের জন্য অল্প খরচে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন বেশি ডেটা চাইছেন, তাদের জন্য 485 টাকার প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। প্যাকটির ভ্যালিডিটি বা মেয়াদ 72 দিন। এটি মধ্যবিত্ত মানুষদের জন্য দারুণ সুবিধা হতে চলেছে। প্রায় আড়াই মাস ধরে গ্রাহকেরা ফোনে যত খুশি কথা বলার সুযোগ পাবে। পরিচিত ভাষায় যাকে বলে আনলিমিটেড কলিং। সঙ্গে দৈনিক 2 জিবি ডেটা মিলবে। 72 দিনের হিসেবে মোট 144 জিবি ডেটা ব্যবহার করা যাবে।

BSNL আনল 72 দিনের ভ্যালিডিটি সহ 485 টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএল-এর নতুন 485 টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 100টি এসএমএস (SMS) ফ্রি পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানে 72 দিনের জন্য আনলিমিটেড কলিং, দৈনিক 2 জিবি ডেটা, এবং 100টি এসএমএস পাঠানোর পাঠানোর সুবিধা মিলবে। দৈনিক ডেটার নির্ধারিত কোটা (2 জিবি) শেষ হয় গেলে ইন্টারনেটের স্পিড নেমে আসবে 40 কেবিপিএস-এ।

সংস্থাটি জানিয়েছে, তাদের সিম ব্যবহারকারীরা 485 টাকার নতুন প্ল্যানটি বিএসএনএল ওয়েবসাইট অথবা সেল্ফ-কেয়ার অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই দুই প্ল্যাটফর্মে কোম্পানি রিচার্জ প্ল্যানের দামে 2 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। মনে রাখবেন, অফারটি অক্টোবর 15 পর্যন্ত বৈধ থাকবে৷ BSNL আরও বেশ কয়েকটি পকেট-ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান অফার করে। 107 টাকায় 35 দিনের জন্য মোট 3 জিবি ডেটা ও 200 মিনিট কলিং টাইম পাওয়া যায়। এছাড়াও, 147 টাকার প্যাকটিতে 30 দিনের জন্য আনলিমিটেড কলের সাথে এককালীন 10 জিবি ডেটা মেলে।

উল্লেখ্য, বিএসএনএল সম্প্রতি 200 টাকার কমে একটি দুর্দান্ত প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে। সংস্থার নতুন 199 টাকার প্ল্যানে 4 সপ্তাহ বা 28 দিনের জন্য অফুরন্ত ভয়েস কলিং, দৈনিক 2 জিবি দেটা, ও 100 এসএমএস পাঠানোর সুবিধা মিলবে। এটি পড়ুয়া, ডেলিভারি সংস্থার সঙ্গে যুক্ত কর্মী ও নিম্নবিত্ত মানুষদের জন্য দারুণ সুবিধা হতে চলেছে। বিএসএনএল ওয়েবসাইট বা সেল্ফ-কেয়ার অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে 2 শতাংশ তাৎক্ষণিক ছাড় মিলবে।

অন্য দিকে, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির ভারতীয় ডাক বিভাগের সঙ্গে এক বছরের সমঝোতা চুক্তি (মৌ) স্বাক্ষর করেছে। চুক্তি অনুসারে, ইন্ডিয়া পোস্টের 1.65 লক্ষেরও বেশি ডাকঘরে বিএসএনএল-এর সিম কার্ড বিক্রি হবে। পাশাপাশি গ্রাহকরা মোবাইলের রিচার্জও করতে পারবে। জানা গিয়েছে, দেশের প্রত্যন্ত অঞ্চলেগুলিতে সহজে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »