লম্বা ভ্যালিডিটির নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio; কী সুবিধা মিলছে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 ফেব্রুয়ারি 2020 15:58 IST
হাইলাইট
  • 2,121 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio
  • নতুন প্ল্যানে 336 দিন বৈধতা মিলবে
  • প্রতিদিন 1.5GB ইন্টারনেট ডেটা ব্যবহার করা যাবে

2,121 টাকা প্রিপেড প্ল্যানে 336 দিন ভ্যালিডিটি দিচ্ছে Jio

2,121 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio। নতুন প্ল্যানে 336 দিন বৈধতা মিলবে। সঙ্গে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা। এছাড়াও সব Jio নম্বরে আনলিমিটেড কল করা যাবে। সঙ্গে রয়েছে সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ।

2,121 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio

2,121 টাকা Jio প্রিপেড প্ল্যান

2,121 টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন 1.5GB ইন্টারনেট ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 336 দিন। সব Jio নম্বরে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গেই অন্য নম্বরে 12,000 মিনিট ভয়েস কল করা যাবে। এছাড়াও 2,121 টাকা প্ল্যানের গ্রাহকরা প্রতিদিন 100 টা এসএমএস করতে পারবেন। এছাড়াও JioTV, JioCinema, JioNews সহ সব Jio অ্যাপ সাবক্রিপশন ব্যবহার করা যাবে।

ইতিমধ্যেই Jio ওয়েবসাইটে 2,121 টাকা প্রিপেড প্ল্যান সামনে এসেছে। এছাড়াও Paytm ও Google Pay থেকে Jio নম্বর রিচার্জের সময় নতুন প্ল্যান দেখা গিয়েছে।

Jio গ্রাহকদের জন্য দুর্দান্ত সুবিধা: শুরু হচ্ছে UPI পেমেন্ট

গত বছর ডিসেম্বরে নতুন বছর উপলক্ষে গ্রাহকদের জন্য 2,020 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল  Jio। সেই প্ল্যানের সঙ্গেও প্রতিদিন 1.5GB ইন্টারনেট ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 336 দিন। সব Jio নম্বরে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গেই অন্য নম্বরে 12,000 মিনিট ভয়েস কল করা যাবে। যদিও 2,020 টাকা প্রিপেড প্ল্যানে 365 দিন ভ্যালিডিটি দিচ্ছিল মুকেশ আম্বানির কোম্পানি। সীমিত সময়ের জন্য বিশেষ অফারে এই প্ল্যান নিয়ে এসেছিল Jio।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.