98 টাকা প্রিপেড প্ল্যান বাতিল করল Jio

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 মে 2020 10:55 IST
হাইলাইট
  • 98 টাকা প্ল্যান বাতিল করল জিও
  • ওয়েবসাইট থেকে এই প্ল্যান সরিয়ে নিয়েছে কোম্পানিটি
  • এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি ছিল

98 টাকা প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যেত

ভারতে 98 টাকা প্রিপেড প্ল্যান বাতিল করল Jio। ডিসেম্বরে এই প্ল্যানে বড়সড় পরিবর্তন আনলেও অবশেষে এই প্রিপেড প্ল্যান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাইয়ের সংস্থাটি। এটাই ছিল কোম্পানির 28 সিন ভ্যালিডিটির সব থেকে কম দামের প্রিপেড প্ল্যান। 98 টাকা প্ল্যান বন্ধ হওয়ার ফলে 129 তাকা প্ল্যান থেকে Jio গ্রাহকরা 28 দিন ভ্যালিডিটি পাবেন।

কোম্পানির ওয়েবসাইট ও অফিশিয়াল অ্যাপ থেকে 98 টাকা প্রিপেড প্ল্যান সরিয়ে নিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটির সঙ্গেই 2GB ডেটা ও 300 এসএমএস পাওয়া যেত। সঙ্গে ছিল সব জিও নম্নরে আনলিমিটেড কল করার সুযোগ। অন্য নেটওয়ার্কে কল করতে বিশেষ আইইউসি রিচার্জ বাধ্যতামুলক ছিল। দিনের ডেটা শেষ হলে স্পিড কমে 64kbps হয়ে যেত।

98 টাকা প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার ফলে 28 দিন ভ্যালিডিটির সব থেকে কম দামের রিচার্জ প্ল্যান 129 টাকা। এই প্ল্যানের সঙ্গে 98 টাকা পক্যানের সব সুবিধার সঙ্গেই অন্য নেটওয়ার্কে কল করার জন্য অতিরিক্ত 1000 মিনিট টকটাইম পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ।

অন্যদিকে ‘ওয়ার্ক ফ্রম হোম' অ্যাড-অন প্যাকে ৩০ দিন ভ্যালিডিটি দিচ্ছে জিও। গত সপ্তাহেই এই প্যাক নিয়ে এসেছিল দেশের এক নম্বর টেলিকম কোম্পানিটি। প্রিপেড প্ল্যানের উপরে অতিরিক্ত ডেটা ব্যবহারের জন্য এই প্যাক নিয়ে এসেছিল জিও। শুরুতে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছিল যতদিন প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ততদিন অ্যাড-অন প্যাকের ভ্যালিডিটি পাওয়া যাবে।

১৫১ টাকা, ২০১ টাকা ও ২৫১ টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গে ৩০জিবি, ৪০জিবি ও ৫০জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে জিও। এই তিনটি অ্যাড-অন অ্যাকের সঙ্গেই ৩০ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। মাইজিও অ্যাপ, কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট অথবা যে কোন থার্ড পার্টি রিচার্জ অ্যাপ থেকে জিও অ্যাড-অন প্যাক রিচার্জ করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Jio, Jio Rs 98 Prepaid Plan
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.