200 টাকার কমে এত সুবিধা, Jio, Vi, ও Airtel-এর কম খরচে সেরা রিচার্জ প্ল্যান

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 অক্টোবর 2026 08:00 IST
হাইলাইট
  • 200 টাকার মধ্যে Jio, Airtel, ও Vi-এর সেরা রিচার্জ প্ল্যান
  • Jio ও Vi দিচ্ছে 200 টাকায় 30 জিবি ডেটা ও প্রচুর OTT সাবস্ক্রিপশন
  • Airtel মাত্র 199 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং অফার করছে

Jio, Airtel, Vodafone idea বা Vi, দেশের এই তিন প্রধান টেলিকম সংস্থার ঝুলিতে অজস্র প্ল্যান রয়েছে। এন্টারটেইনমেন্ট, ওটিটি, গেমিং, অ্যানুয়াল, এবং ট্রু আনলিমিটেড-সহ নানা ধরনের প্ল্যান। তবে বেশিরভাগ গ্রাহকের লক্ষ্য থাকে এমন প্ল্যান, যার খরচ কম, কিন্তু সুবিধা অনেক বেশি। Jio, Vi, ও Airtel বর্তমানে 200 টাকার মধ্যে বেশ কয়েকটি দারুণ প্রিপেইড প্ল্যান অফার করে। যেহেতু আমরা প্রতি মাসে রেগুলার প্যাকে রিচার্জ করতে অভ্যস্ত। তাই সেই প্ল্যানগুলো খেয়াল করা হয় না। আজকের প্রতিবেদনে তিনটি সংস্থার 200 টাকার নিচে সেরা দশটি রিচার্জ প্ল্যানের সন্ধান রইল।

Jio

জিওর 200 টাকার ওটিটি ও ডেটা প্যাক অন্যতম ভ্যালু ফর মানি প্ল্যান। এটি 28 দিনের ভ্যালিডিটি ও 30 জিবি ডেটা অফার করে। Jio True 5G-তে আনলিমিটেড 5G ব্যবহার করা যাবে। এতে Prime Video Mobile এডিশন, YouTube Premium, ও JioHotstar Mobile অর্ন্তভুক্ত আছে। ইউটিউব প্রিমিয়াম এবং প্রাইম ভিডিও MyJio অ্যাপ থেকে ক্লেইম করতে হবে।

Advertisement

এছাড়াও, প্ল্যানটি একঝাঁক ওটিটি প্ল্যাটফর্মে অ্যাক্সেস দেয়। 200 টাকার প্ল্যানে Sony LIV, Lionsgate Play, ZEE5, Discovery+, Sun NXT, Kanccha Lannka, Chaupal, ETV Win, Hoichoi, FanCode, Tarang Plus, ও Times Play অর্ন্তভুক্ত করা আছে। JioTV-এর মাধ্যমে 1,000-এর বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে। যার মধ্যে JioStar, Sun TV, Sony, Discovery, ETV, ও Warner Bros আছে।

শর্ট টার্মে কম খরচে প্ল্যান নিতে চাইলে 198 ভাল অপশন। প্ল্যানের ভ্যালিডিটি 14 দিন। এতে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 100টি SMS, ও প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে। আবার যোগ্য গ্রাহকদের জন্য থাকছে আনলিমিটেড 5G-এর সুবিধা। Jio-র 100 টাকার প্ল্যানে 30 দিনের জন্য 6 জিবি ডেটা পাওয়া যায়। এতে 30 দিনের জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত। কোম্পানির ঝুলিতে 77 টাকার একটি প্ল্যান আছে, যা 5 দিনের জন্য 3 জিবি ডেটা অফার করে।

Airtel

200 টাকার কম খরচে এয়ারটেলের সবচেয়ে ভ্যালু ফর মানি প্ল্যান হল 199। এটি 28 দিনের জন্য যত খুশি লোকাল, এসটিডি কলিং, ও রোমিং অফার করে। এতে মোট 2 জিবি ডেটা, 12 মাসের জন্য কমপ্লিমেন্টারি Adobe Express Premium সাবস্ক্রিপশন, এবং দৈনিক 100টি SMS অর্ন্তভুক্ত আছে। প্ল্যানটি ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য আদর্শ। আবার যাদের বাড়ি ব্রডব্র্যান্ড কানেকশন আছে, তারা শুধু কলিংয়ের জন্য প্ল্যানটি নিতে পারেন।

Advertisement

এয়ারটেল 200 টাকা দামের একটি প্ল্যানে Prime Video অফার করে। এটি 28 দিনের ভ্যালিডিটি এবং 30 জিবি ডেটার সঙ্গে এসেছে। OTT প্ল্যান চাইলে 100 টাকার রিচার্জ করা যেতে পারে। এয়ারটেলের এই প্ল্যানে Sony LIV-সহ 18টি OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস অর্ন্তভুক্ত আছে। এগুলি Airtel Xtreme Play প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অংশ। প্ল্যানটির সঙ্গে ইউজাররা 6 জিবি ডেটা পাবেন।

Vi

জিওর মতো ভি 200 টাকা দামের একটি দুর্দান্ত ওটিটি প্ল্যান অফার করে। এটি 20+ OTT প্ল্যাটফর্ম, 250+ লাইভ টিভি চ্যানেল, 30 জিবি ডেটা, এবং 5G নেটওয়ার্কযুক্ত এলাকায় আনলিমিটেড 5G-এর সুবিধা দেয়। প্ল্যানটিতে JioHotstar, SonyLIV, ZEE5, FanCode, Lionsgate Play, Chaupal, Klikk, ShemarooMe, Addatimes, Playflix, Kanccha Lannka, TimesPlay, YuppTV, Pocket Films, ও Atrangii-এর মতো ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাবে।

ভি বা ভোডাফোন আইডিয়ার 200 টাকার নিচে আরও একটি ভাল প্ল্যান হল 145। এটি 28 দিনের ভ্যালিডিটির সঙ্গে এসেছে ও প্রতিদিন 1 জিবি ডেটা ব্যবহার করতে দেয়। কোম্পানির 139 টাকার প্ল্যানও ভাল অপশন। এটি 12 জিবি ডেটার সঙ্গে এসেছে ও মেয়াদ পুরো 28 দিন। অর্থাৎ চার সপ্তাহ জুড়ে ওই ডেটা ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য, এয়ারটেল, জিও, ও ভি-র এই প্ল্যানগুলো পশ্চিমবঙ্গ সার্কেলের জন্য প্রযোজ্য।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, Airtel, Vi, Vodafone Idea, Telecom News
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  2. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  3. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  4. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  5. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  6. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  7. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  8. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  9. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  10. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.