নতুন ক্যাশব্যাক অফার আনল Jio

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 জুন 2018 13:01 IST
হাইলাইট
  • 399 টাকার Jio রিচার্জে ক্যাশব্যাক পাওয়া যাবে
  • 1জুন থেকে 15 জুন পর্যন্ত ‘হলিডে হাঙ্গামা’ ক্যাশব্যাক পাওয়া যাবে
  • শুধুমাত্র MyJio অ্যাপ থেকে রিচার্চ করলেই গ্রাহকরা এই ক্যাশব্যাক পাবেন

PhonePe অ্যাপ এর সাথে নতুনভাবে হাত মেলাতে চলেছে Jio। ফ্লিপকার্টের এই পেমেন্ট অ্যাপ এ এবার থেজে জিও রিচার্জে ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। 399 টাকার Jio রিচার্জে ক্যাশব্যাক পাওয়া যাবে বলে জানা গিয়েছে। জুন মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ‘হলিডে হাঙ্গামা’ এই ক্যাশব্যাক পাওয়া যাবে। শুধুমাত্র MyJio অ্যাপ থেকে রিচার্চ করলেই গ্রাহকরা এই ক্যাশব্যাক পাবেন। প্রসঙ্গত জিওর 399 টাকার রিচার্জে ড়জ 1.5GB ডাটা পাওয়া যায়। এর সাথেই মেলে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও রোজ 100 টি লোকাল ও ন্যাশানাল SMS।  এই প্ল্যানে রিচার্জ করালে জিওর সব অ্যাপ এর অ্যাক্সেস পাওয়া যায়। প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে এবার নতুন এই অফার নিয়ে এলো মুকেশ আম্বানির জিও।
 
নতুন এই ‘হলিডে হাঙ্গামা’ অফারে 399 টাকার রিচার্জ করলে প্রত্যেক গ্রাহক 50 টাকা ক্যাশব্যাক পাবেন। এই ক্যাশব্যাক পাওয়ার জন্য গ্রাহকদের পেমেন্ট অপশানে PhonePe সিলেক্ট করতে হবে। এর সাথেই গ্রাহকরা জিও থেকে আগে পাওয়া 50 টাকার ভাউচার যোগ করে দিতে পারবেন। ফলে 299 টাকাতেই 399 টাকা রিচার্জ করে ফেলা সম্ভব হবে।
 
জিওর 399 টাকার রিচার্জে গ্রাহকরা 126GB ডাটা পান। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5 GB ডাটা পান। তবে 1.5GB ডাটা শেষ হয়ে গেলে স্পিড কমে 64kbps হয়ে যাবে। 399 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহরা পাবেন আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও রোজ 100 টি লোকাল ও ন্যাশানাল SMS। আর 84 দিন যে কোন জিও অ্যাপ ব্যাবহার করতে পারবেন এই প্ল্যানের গ্রাহকরা।
 
সম্প্রতি আরও একটি ক্যাশব্যাক অফার লঞ্চ করেছে জিও। জিও গ্রাহকরা Samsung Galaxy J2 (2018) ও Galaxy J7 Pro স্মার্টফোন দুটি কিনলে 2750 টাকা ক্যাশব্যাক পাবেন। 199 টাকার পোস্টপেড প্ল্যানেও কাজ করবে এই অফার। প্রসঙ্গত 199 টাকার পোস্টপেড প্ল্যানে জিও গ্রাহকরা মাসে 25GB ডাটা পান। এর সাথেই পাওয়া যায় আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও রোজ 100 টি লোকাল ও ন্যাশানাল SMS। আর জিও অ্যাপ এর অ্যাক্সেস।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  2. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  3. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  4. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  5. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  6. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  7. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  8. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  9. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  10. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.