প্রিপেড গ্রাহকদের দিনে অতিরিক্ত 2GB ডাটা দিচ্ছে Jio

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 জুলাই 2018 11:36 IST
হাইলাইট
  • গ্রাহক প্রতিদিন অতিরিক্ত 2GB ডাটা ব্যবহার করতে পারবেন
  • MyJio অ্যাপ থেকে নির্বাচিত কিছু গ্রাহক এই পরিষেবা পাবেন
  • 31 জুলাই পর্যন্ত এই অফার কাজ করবে

31 জুলাই পর্যন্ত এই অফার কাজ করবে

প্রিপেড গ্রাহকদের জন্য নতুন অ্যাড-অন প্যাক লঞ্চ করল Jio। এর ফলে যে কোন প্যাকে গ্রাহকরা প্রতিদিন অতিরিক্ত 2GB ডাটা ব্যবহার করতে পারবেন। MyJio অ্যাপ থেকে নির্বাচিত কিছু গ্রাহকের জন্য এই অ্যাড-অন পরিষেবা চালু করেছে Jio। যে সব প্যাকে কোন ডাটা ও SMS এর সুবিধা পাওয়া যায় না সেই প্যাকে এই অ্যাড-অন কাজ করবে না। 31 জুলাই পর্যন্ত এই অফার কাজ করবে বলে Jio-র তরফ থেকে Gadget 360 কে এই খবর জানানো হয়েছে।

এই ডিজিটাল প্যাক অ্যাকটিভ থাকলে 399 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 3.5GB ডাটা পাবেন। সাধারনভাবে 399 টাকার প্যাকে প্রতিদিন 1.5GB ডাটা পাওয়া যায়। যদিও এর ফলে প্ল্যানের ভ্যালিডিটিতে কোন পরিবর্তন আসবে না। তবে 31 জুলাই পর্যন্ত এই অফার কাজ করবে বলে গ্রাহকরা এই সুযোগ ব্যবহারের সময় পাবেন না। যদিও টেলিকম টকে এক রিপোর্টে জানানো হয়েছে 31 জুলাই নয় 2 আগস্ট পর্যন্ত এই অফার কাজ করবে।

Advertisement

এই মাসের শুরুতেই JioPhone মনসুন হাঙ্গামা অফার লঞ্চ করেছে Jio। গ্রাহক পুরনো ফিচার ফোন এক্সচেঞ্জ করে নতুন Jio Phone কিনে নিতে পারবেন। পুরনো যে ফিচার ফোনটি এক্সচেঞ্জ করবেন সেই ফোনটি সঠিকভাবে চলতে হবে। এছাড়াও পুরনো ফিচার ফোনের কোন যন্ত্রংশ হারিয়ে গেলে সেই ফোন এক্সচেঞ্জ করা যাবে না। 2015 সালের 1 জানুয়ারির পরে বিক্রি হওয়া ফোন এই অফারে এক্সচেঞ্জ করা যাবে। এই অফারে মাত্র 501 টাকায় নতুন Jio Phone কেনা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, Reliance Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  2. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  3. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  4. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  5. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  6. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  7. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  8. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  9. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  10. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.