আবার প্রিপেডে আনলিমিটেড প্ল্যান নিয়ে হাজির Vodafone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 অক্টোবর 2018 17:02 IST
হাইলাইট
  • 99 টাকা ও 109 টাকার দুটি আনলিমিটেড প্ল্যান যোগ হয়েছে
  • দুটি প্ল্যানেই আনলিমিটেড কল এর সুবিধা পাওয়া যাবে
  • 109 টাকার প্ল্যানের সাথে থাকবে 1GB ডাটা

99 টাকা ও 109 টাকার আনলিমিটেড প্ল্যান লঞ্চ করেছে Vodafone

Jio –র সাথে প্রতিযোগিতায় আবার বাজারে নতুন প্ল্যান নিয়ে হাজির Vodafone। কোম্পানির লাইন আপে নতুন আন,লিমিটেড প্ল্যান লঞ্চ করল কোম্পানি।  Vodafone প্রিপেডে 99 টাকা ও 109 টাকার দুটি আনলিমিটেড প্ল্যান যোগ হয়েছে। দুটি প্ল্যানেই 28 দিন ভ্যালিডিটি ও আনলিমিটেড কল এর সুবিধা পাওয়া যাবে। তবে 109 টাকার প্ল্যানের সাথে থাকবে 1GB ডাটা। নামে আনলিমিটেড হলেও দুটি প্ল্যানেই কল করার দৈনিক ও সাপ্তাহিক সীমা থাকবে।

সম্প্রতি Telecom Talk এ এক রিপোর্টে জানানো হয়েছে নতুন 99 টাকা ও 109 টাকার আনলিমিটেড প্ল্যান লঞ্চ করেছে Vodafone। 99 টাকার প্ল্যানে আনলিমিটেড কল করা যাবে। তবে 109 টাকার প্ল্যানে আনলিমিটেড কলের সাথেই থাকবে 1GB ডাটা। এই দুই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। প্রসঙ্গত নামে আনলিমিটেড হলেও দুটি প্ল্যানেই কল করার দৈনিক ও সাপ্তাহিক সীমা থাকবে। এই দুই প্ল্যানে দিনে সর্বোচ্চ 250 মিনিট ও সপ্তাহে 1000 মিনিট কল কিরা যাবে। এছাড়াও 1000 টি আলাদা নম্বরে কল করা যাবে।

সারা দেশের Vodafone গ্রাহকরা এই দুটি প্ল্যান ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যে সব গ্রাহকদের কল করা বেশি প্রয়োজনীয় তাদের পছন্দ হবে এই দুটি প্ল্যান। Jio র 98 টাকার প্ল্যানের সাথে বাজারে লড়াই করবে Vodafone এর নতুন দুটি প্ল্যান। প্রসঙ্গত Jio 98 টাকা প্ল্যানে আনলিমিটেড কলের সাথেই 1GB ডাটা ও 300 টি SMS বিনামূল্যে করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। প্রসঙ্গত Jio 98 টাকা প্ল্যানে কলে কোন লিমিট থাকবে না।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.