Cadbury চকলেটের সাথে বিনামূল্যে 1GB ডাটা দিচ্ছে Jio

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 সেপ্টেম্বর 2018 14:34 IST
হাইলাইট
  • চকলেটের সাথে 1GB ডাটা বিনামূল্যে দেওয়া শুরু করল Jio
  • 5 টাকা থেকে 100 টাকা পর্যন্ত সব Dairy Milk এর সাথেই এই ডাটা পাওয়া যাবে
  • 30 সেপ্তেম্বর পর্যন্ত এই অফার চালু থাকবে

Cadbury Dairy Milk চকলেটের সাথে 1GB ডাটা বিনামূল্যে দেওয়া শুরু করল Jio।

এবার চকলেট খেলে বিনামূল্যে পাওয়া যাবে মোবাইল ডাটা। Cadbury Dairy Milk চকলেটের সাথে 1GB ডাটা বিনামূল্যে দেওয়া শুরু করল Jio। যে কোন Dairy Milk চকলেটের র‍্যাপারের সাথে 1GB ডাটা বিনামূল্যে দেবে মুকেশ আম্বানির কোম্পানি। সর্বোনিম্ন 5 টাকার প্যাকেও এই অফার পাওয়া যাবে। এছাড়াও যে কোন Jioগ্রাহককে নিজের ডাটা ট্রান্সফার করার ফিচার নিয়ে এসেছে কোম্পানি। 30 সেপ্টেম্বর পর্যন্নত এই অফার চালু থাকবে। MyJio অ্যাপ থেকে এই ডাটা নিজের ফোনে নিতে পারবেন গ্রাহকরা।

MyJio অ্যাপ এর হোম স্ক্রিনে ইতিমধ্যেই এই একটি ব্যানারে এই অফারের কথা জানাতে শুরু করেছে Jio। সেখানে ট্যাপ করে Dairy Milk এর ফাকা কাগজে বার কোড স্ক্যান করে এই ডাটা পাওয়া যাবে।

5 টাকা থেকে 100 টাকা পর্যন্ত সব Dairy Milk এর সাথেই বিনামূল্যে 1GB ডাটা দেবে Jio। এছাড়াও 40 টাকার Dairy Milk Crackle, 40 টাকার Dairy Milk Roast Almond, 40 টাকা বা 80 টাকার Dairy Milk Fruit and Nut আর 35 টাকার Dairy Milk Lickables এর সাথেও বিনামূল্যে এই ডাটা পাওয়া যাবে।

Jio গ্রাহকরা নিজের অ্যাকাউন্টে অথবা অন্য Jio গ্রাহকের অ্যাকাউন্টে এই ডাটা পাঠিয়ে দিতে পারেন। 30 সেপ্তেম্বর পর্যন্ত এই অফার চালু থাকবে। রিডিম করার সাত দিনের মধ্যে ফ্রি ডাটা Jio অ্যাকাউন্টে চলে আসবে।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Dairy Milk, Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.