প্রতিযোগীদের থেকে 20 শতাংশ কম দামে নতুন প্ল্যান আনবে Jio

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 ডিসেম্বর 2019 12:01 IST
হাইলাইট
  • Jio জানিয়েছে প্ল্যানের দাম 40 শতাংশ বাড়বে
  • 6 ডিসেম্বর থেকে নতুন প্ল্যান কার্যকর হবে
  • ইতিমধ্যেই Airtel ও Vodafone Idea-র নতুন প্ল্যান কার্যকর হয়েছে

Jio জানিয়েছে 6 ডিসেম্বর থেকে নতুন প্ল্যান কার্যকর হবে

সম্প্রতি প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে Airtel ও Vodafone Idea। ইতিমধ্যেই নতুন প্রিপেড প্ল্যানের তালিকা প্রকাশ করেছে এই দুই কোম্পানি। মঙ্গলবার থেকে নতুন প্ল্যান কার্যকর হয়েছে। হাত গুটিয়ে বসে নেই Jio। চলতি সপ্তাহে বিবৃতি প্রকাশ করে মুকেশ আম্বানির কোম্পানি জানিয়েছে কোম্পানির প্রিপেড প্ল্যানের দাম 40 শতাংশ বাড়বে। 6 ডিসেম্বর থেকে Jio-র নতুন প্ল্যান কার্যকর হবে। কোম্পানি জানিয়েছিল ‘অল-ইন-ওয়ান' প্ল্যানের দাম বাড়লেও এর পরে 300 শতাংশ বেশি সুবিধা পাবেন গ্রাহকরা। যদিও সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে প্রতিযোগীদের থেকে 15-20 শতাংশ কম দামে নতুন প্ল্যান লঞ্চ করবে মুকেশ আম্বানির কোম্পানি।

“আমাদের মনে হয় Jio-র নির্বাচিত প্ল্যানের দাম 40 শতাংশ বাড়বে। যদিও জনপ্রিয় প্ল্যানের দাম 25-30 শতাংশ বাড়াতে পারে কোম্পানি। 300 শতাংশ অতিরিক্ত সুবিধার মাধ্যমে অতিরিক্ত ডেটা দেওয়ার কথা বলতে চেয়েছে Jio।” এক বিবৃতিতে জানিয়েছেন ব্যাংক অফ আমেরিকা মেরিল লিঞ্চ।

Advertisement

“দাম বাড়ানোর পরেও প্রতিযোগীদের থেকে 15-20 শতাংশ কম দামে নতুন প্ল্যান লঞ্চ করবে Jio।”

রিপোর্টে আরও জানানো হয়েছে Vodafone Idea ও Bharti Airtel এর মূল্যবৃদ্ধি প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। কম ও বেশি দামের প্ল্যানে 41 শতাংশ বৃদ্ধি হলেও জনপ্রিয় প্ল্যানগুলির দাম 25-30 শতাংশ বাড়িয়েছে এই দুই কোম্পানি।

Vodafone Idea-র 458 টাকা প্ল্যানের দাম 31 শতাংশ বেড়ে 599 টাকা হয়েছে। এই প্ল্যানে দিনে 1.5GB  ডেটা ব্যবহার করা যায়। Airtel এর 199 টাকা প্ল্যান 25 শতাংশ বেড়ে 249 টাকা হয়েছে। এই প্ল্যানের সাথেও থাকছে 1.5GB ডেটা। অন্যদিকে লম্বা ভ্যালিডিটিতে 1,699 টাকা থেকে 41 শতাংশ বেড়ে 365 দিন ভ্যালিডিটি প্ল্যানের দাম বেড়ে হয়েছে 2,399 টাকা।

Advertisement

আরও পড়ুন:

দাম বাড়াল Airtel, নতুন প্ল্যানগুলি দেখে নিন

Advertisement

Vodafone Idea-র নতুন প্ল্যানগুলি দেখে নিন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  2. নতুন PC কেনার খরচ বাঁচাবে Jio, পুরনো কম্পিউটারে 16GB র‍্যাম, AI দিচ্ছে JioPC
  3. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  4. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  5. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
  6. 2 সেপ্টেম্বরের BGMI Redeem কোড দেখে নিন, White Rabbit ব্যাকপ্যাক জেতার সুযোগ
  7. এক রিচার্জই চলবে পরিবারের সবার নম্বর, পাওয়া যাবে আনলিমিটেড 5G, কলিং, ও OTT সাবস্ক্রিপশন
  8. Philips ভারতে আনল সস্তা 5G স্মার্টফোন, 64MP ক্যামেরা ও 120Hz ডিসপ্লে রয়েছে
  9. Vivo T5 5G ভারতে লঞ্চ হল, 3D কার্ভড অ্যামোলেড স্ক্রিন, 32MP সেলফি ক্যামেরা, 7,050mAh ব্যাটারি রয়েছে
  10. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.