আবার ধামাকা অফার নিয়ে হাজির Jio: লঞ্চ হল Jio Phone গিফট কার্ড

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 অক্টোবর 2018 17:55 IST
হাইলাইট
  • 1095 টাকায় Jio Phone কেনা যাবে
  • 501 টাকায় Jio Phone পাওয়া যাবে
  • 594 টাকা ছয় মাসের রিচার্জের জন্য ব্যবহার হবে

দীপাবলীর আগে প্রিয়জনকে Jio Phone উপহার দেওয়ার জন্যই লঞ্চ হয়েছে Jio Phone গিফট কার্ড

Jio Phone গিফট কার্ডের সুচনা করল Reliance Jio। এই গিফট কার্ডের মাধ্যমে মাত্র 1095 টাকায়  Jio Phone কেনা যাবে। প্রসঙ্গত  Jio Phone মনসুন হাঙ্গামা অফারে মাত্র 501 টাকায়  Jio Phone পাওয়া যাচ্ছিল। এর পরে 594 টাকা ছয় মাসের রিচার্জের জন্য ব্যবহার হবে। 14,99 টাকা রিফান্ডেবেল ডিপোজিটের মাধ্যমে কেনা যায়  Jio Phone।

Amazon.in থেকে পাওয়া যাচ্ছে  Jio Phone গিফট কার্ড।  Jio –র তরফ থেকে Gadgets360 কে এই কথা জানানো হয়েছে। Amazon লিস্টিং এ জানানো হয়েছে  Jio Phone গিফট কার্ড কিনলে তা কোন ভাবেই ফেরত দেওয়া যাবে না। দীপাবলীর আগে প্রিয়জনকে Jio Phone উপহার দেওয়ার জন্যই লঞ্চ হয়েছে  Jio Phone গিফট কার্ড।

Advertisement

এই গিফিট কার্ডে ছয়টি 99 টাকা রিচার্জ থাকবে। 99 টাকা রিচার্জে  Jio Phone গ্রাহকরা দিনে 500MB ডাটা, আনলিমিটেড কল ও রোজ 100টি SMS ব্যবহার করতে পারবেন। এই রিচার্জের ভ্যালিডিটি 30 দিন। এই টাকা গ্রাহকের অ্যাকাউন্টে ছয়টি ব্যাক-টু-ব্যাক রিচার্জ হিসাবে যোগ হবে। এর সাথেই এই গিফট কার্ডের সাথেই বিনামূল্যে 6GB ডাটা পাওয়া যাবে। এর ফলেই 1095 টাকা  Jio Phone গিফট কার্ডে মোট 96GB ডাটা ব্যবহার করা যাবে।

99 টাকার প্যাক ছাড়াও  Jio Phone এর জন্য আরও দুটি রিচার্জ প্যাক রয়েছে। 49 টাকা রিচার্জে 1GB ডাটার সাথে পাওয়া যায় আনলিমিটেড কল আর রোজ 100টি SMS এর সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। 153 টাকা প্ল্যানে রোজ 1.5GB ডাটাড় সাথেই পাওয়া যায় আনলিমিটেড কল, দিনে 100টি SMS আর সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Low upfront cost
  • 4G and VoLTE support
  • Jio Apps with free subscription
  • Excellent battery life
  • OTA update capability
  • Bad
  • Low quality screen
  • Plenty of fine print
 
KEY SPECS
Display 2.40-inch
Processor Spreadtrum SC9820A
Front Camera 0.3-megapixel
Rear Camera 2-megapixel
RAM 512MB
Storage 4GB
Battery Capacity 2000mAh
OS KAI OS
Resolution 240x320 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  2. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  3. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  4. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  5. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  6. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
  7. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
  8. PHP: সাইবার হামলার আশঙ্কা বিশ্বের 70 শতাংশ ওয়েবসাইটে, সতর্কতা জারি
  9. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  10. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.