Jio Phone গ্রাহকদের জন্য একশো টাকার কমে এল দুটি নতুন প্রিপেড প্ল্যান

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 24 ফেব্রুয়ারি 2020 13:58 IST
হাইলাইট
  • Jio Phone গ্রাহকদের জন্য দুটি নতুন প্রিপেড প্ল্যান এসেছে
  • 49 টাকা ও 69 টাকা প্ল্যানে 14 দিন বৈধতা পাওয়া যাবে
  • ভয়েস কলিং, এসএমএস ও ডেটার সুবিধা পাওয়া যাবে

Jio Phone গ্রাহকদের জন্য এল দুটি নতুন প্রিপেড প্ল্যান

Photo Credit: Jio.com

Jio Phone গ্রাহকদের জন্য দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হল Jio। 49 টাকা ও 69 টাকা প্ল্যানে 14 দিন বৈধতা পাওয়া যাবে। দুটি প্ল্যানের সঙ্গেই ভয়েস কলিং, এসএমএস ও ডেটার সুবিধা পাওয়া যাবে। তবে শুধুমাত্র Jio Phone গ্রাহকরাই এই দুই প্ল্যান ব্যবহার করতে পারবেন।

69 টাকা প্ল্যানে প্রতিদিন 0.5GB ডেটা পাওয়া যাবে। ডেটার সীমা শেষ হলে স্পিড কমে হবে 64Kbps। এই প্ল্যানে সব Jio নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য থাকছে 250 মিনিট টকটাইম। সঙ্গে 25 টা এসএমএস ও সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ থাকছে।

49 টাকা ও 69 টাকা প্ল্যানে Jio Phone গ্রাহকরা 14 দিন বৈধতা পাবেন

49 টাকা প্ল্যানে মোট 2GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানেও সব Jio নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য থাকছে 250 মিনিট টকটাইম। সঙ্গে 25 টা এসএমএস ও সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ থাকছে।

লম্বা ভ্যালিডিটির নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio; কী সুবিধা মিলছে?

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

গত সপ্তাহে 2,121 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল Jio। সব Jio গ্রাহক এই প্ল্যান রিচার্জ করতে পারবেন। 2,121 টাকা প্রিপেড প্ল্যানে 336 দিন বৈধতা মিলবে। সঙ্গে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এছাড়াও সব Jio নম্বরে আনলিমিটেড কল করা যাবে। সঙ্গে রয়েছে সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.