Jio Phone গ্রাহকদের জন্য বিশেষ 99 টাকার প্ল্যান লঞ্চ করল Jio

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 জুলাই 2018 13:12 IST
হাইলাইট
  • নতুন 99 টাকার এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 500 MB ডাটা পাবেন
  • এর সাথেই মোট 300 টি SMS আর আনলিমিটেড কল করা যাবে
  • এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন

এছাড়াও 594 টাকার প্ল্যানে গ্রাহকরা ছয় মাস আনলিমিটেড কল ও ডাটা ব্যবহার করতে পারবেন। 

Jio Phone  গ্রাহকদের জন্য নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল Jio। নতুন 99 টাকার এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 500 MB ডাটা আর আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। ইতিমধ্যেই বাজারে Jio Phone  গ্রাহকদের জন্য রয়েছে 49 টাকা ও 153 টাকার প্ল্যান দুটি রয়েছে। শুক্রবার থেকে Jio Phone  মনসুন হাঙ্গামা অফারে পুরনো ফিচার ফোন এক্সচেঞ্জ করলে মাত্র 501 টাকায়  Jio Phone বিক্রি শুরু হয়েছে। এই অফারের সাথেই নতুন 99 টাকার প্ল্যান লঞ্চ করেছে Jio। এর সাথেই ছয় মাস ভ্যালিডিটির একটি 594 টাকার প্ল্যান লঞ্চ করেছে Jio। এই প্ল্যানে গ্রাহক ছয় মাস আনলিমিটেড 4G ডাটা ব্যবহার করতে পারবেন।

49 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা মোট 1GB ডাটা পান। এই পরিমান ডাটা যে সব গ্রাহক কম বলে মনে করেন অথচ দিনে 1GB ডাটা প্রয়োজন হয় না সেই গ্রাহকদের জন্য নতুন এই 99 টাকার প্ল্যান লঞ্চ করেছে Jio। এই প্ল্যানের সাথে গ্রাহকরা রোজ 500MB 4G ডাটা আর মোট 300টি SMS এর সুবিধা পাবেন। এর সাথেই 99 টাকার প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং এর সুবিধা পেয়ে যাবেন। 99 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

এছাড়াও 594 টাকার প্ল্যানে গ্রাহকরা ছয় মাস আনলিমিটেড কল ও ডাটা ব্যবহার করতে পারবেন। তবে এই প্ল্যানে কোন বিনামূল্যে SMS এর সুবিধা পাবেন না গ্রাহকরা।

মনসুন হাঙ্গামা অফারে পুরনো ফিচারফোন এক্সচেঞ্জ করে মাত্র 501 টাকায় নতুন Jio Phone কেনা যাবে। যে ফোনটি এক্সচেঞ্জ করবেন সেই ফোনটি সঠিক ভাবে চলতে হবে। এর সাথেই ফোনের কোন যন্ত্রাংশ হারিয়ে গেলে এই অফারে সেই ফোন এক্সচেঞ্জ করা যাবে না। এই অফারে নতুন Jio Phone কিনলে কোম্পানি সেই গ্রাহকদের অতিরিক্ত 6GB ডাটা দেবে। নতুন Jio সিম বা পুরনো নম্বর MNP করে এই অফারের সুবিধা নেওয়া যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Low upfront cost
  • 4G and VoLTE support
  • Jio Apps with free subscription
  • Excellent battery life
  • OTA update capability
  • Bad
  • Low quality screen
  • Plenty of fine print
 
KEY SPECS
Display 2.40-inch
Processor Spreadtrum SC9820A
Front Camera 0.3-megapixel
Rear Camera 2-megapixel
RAM 512MB
Storage 4GB
Battery Capacity 2000mAh
OS KAI OS
Resolution 240x320 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Jio Phone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.