250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 3 অগাস্ট 2026 13:27 IST
হাইলাইট
  • Jio কম খরচের একাধিক প্ল্যানে আনলিমিটেড 5G ইন্টারনেট দিচ্ছে
  • 250 টাকার নিচে পাঁচটি প্ল্যানে আনলিমিটেড 5G ব্যবহার করা যায়
  • Jio True 5G পরিষেবায় অতিরিক্ত খরচ ছাড়াই আনলিমিটেড 5G নেট মিলবে

Eligible users can access Jio's Unlimited 5G free of charge in supported areas

Photo Credit: Jio

Reliance Jio বর্তমানে গ্রাহক সংখ্যার বিচারে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা। মুকেশ আম্বানির মালিকানাধীন এই কোম্পানির ঝুলিতে কম খরচের একাধিক প্রিপেইড প্ল্যান রয়েছে, যেগুলি আনলিমিটেড 5G নেট ব্যবহারের সুবিধা প্রদান করে। দাম 250 টাকার মধ্যে। প্ল্যানগুলি বিভিন্ন ধরনের ব্যবহারকারীর প্রয়োজন এবং চাহিদার কথা মাথায় রেখে তৈরি হয়েছে। বেশিরভাগ রিচার্জ প্ল্যানের সঙ্গে যত খুশি কথা বলার সুবিধা ও SMS বেনিফিট দেওয়া হয়। যাঁরা আনলিমিটেড 5G-এর জন্য যোগ্য এবং যেখানে Jio 5G পরিষেবা উপলব্ধ, সেখানে তাঁরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই আনলিমিটেড 5G ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

Unlimited 5G-সহ Jio-র সবচেয়ে সস্তা পাঁচটি প্রিপেইড রিচার্জ প্ল্যান

189 প্রিপেইড প্ল্যান

যাঁরা কম খরচে রিচার্জ করতে চান, তাঁদের জন্য 189 প্রিপেইড প্ল্যান সাশ্রয়ী বিকল্প। এটি 21 দিন ভ্যালিডিটি, আনলিমিটেড ভয়েস কলিং, এবং মোট 2 জিবি ডেটার সঙ্গে আসে। এছাড়াও, যোগ্য গ্রাহকরা ও যেখানে Jio True 5G পরিষেবা উপলব্ধ, সেখানে আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবেন।

198 প্রিপেইড প্ল্যান

জিওর 198 প্রিপেইড প্ল্যানে 14 দিনের ভ্যালিডিটি ও প্রতিদিন 2 জিবি ডেটা পান। একইসঙ্গে, আনলিমিটেড ভয়েস কলিং এবং এসএমএস অর্ন্তভুক্ত আছে। যোগ্য স্মার্টফোন ইউজার ও যেখানে Jio True 5G পরিষেবা উপলব্ধ, সেখানে এই প্ল্যানের সঙ্গে আনলিমিটেড 5G সুবিধা পাওয়া যায়।

200 প্রিপ্রেইড প্ল্যান

জিওর 200 টাকার প্রিপেইড প্ল্যান আদতে একটি বিনোদন-কেন্দ্রিক প্ল্যান। এতে Prime Video, Hoichoi, YouTube Premium, ও Sony Liv-সহ মোট 15টি OTT প্ল্যাটফর্মের প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং JioStar, Sony Entertainment, Discovery, ও ETV-সহ 1,000+ লাইভ টিভি চ্যানেল দেখা যায়। এতে 30 জিবি উচ্চগতির ডেটা অর্ন্তভুক্ত ও ভ্যালিডিটি 28 দিন। তবে 5G ডিভাইস এবং Jio True 5G-এ আনলিমিটেড 5G ইন্টারনেট ব্যবহার করার সুযোগ থাকছে।

209 প্রিপেইড প্ল্যান

জিও কোম্পানির 209 টাকার প্রিপেইড প্ল্যানে 22 দিন ভ্যালিডিটি ও প্রতিদিন 1 জিবি ডেটা পাওয়া যায়। এটি যত ইচ্ছা ভয়েস কলিং করার এবং বিনামূল্যে SMS পাঠানোর সুবিধা দেয়। যোগ্য গ্রাহকরা ও যেখানে Jio True 5G উপলব্ধ আছে, সেখানে এই প্ল্যানের সঙ্গে আনলিমিটেড 5G ইন্টারনেট উপভোগ করা যায়।

Advertisement

239 প্রিপেইড প্ল্যান

জিওর 239 টাকার রিচার্জ প্ল্যানে 22 দিনের জন্য দৈনিক 1.5 জিবি ডেটার কোথা অর্ন্তভুক্ত করা আছে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টি SMS, এবং যোগ্য গ্রাহকদের জন্য আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.