Jio is offering free Canva subscriptions with select recharge plans
সহজে গ্রাফিক ডিজাইন করার বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হল Canva। এখানে আগে থেকেই তৈরি করা লাখ লাখ টেমপ্লেট আছে। ফলে সোশ্যাল মিডিয়া পোস্ট, লোগো বা ব্যানার মূহূর্তেই বানিয়ে ফেলা যায়। Reliance Jio এখন সফটওয়্যার সংস্থাটির সঙ্গে জোট বেঁধে তাদের গ্রাহকদের বিনামূল্যে Canva Pro ও Canva Pro Lite সাবস্ক্রিপশন দেওয়ার কথা জানিয়েছে। টেলিকম কোম্পানিটি জানিয়েছে, এই সুবিধা নির্দিষ্ট রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে। Jio গ্রাহকরা বুধবার MyJio অ্যাপ থেকেই ফ্রি সাবস্ক্রিপশন ক্লেইম করতে পারবে। Canva Pro প্ল্যানে 100 জিবি ক্লাউড স্টোরেজ অর্ন্তভুক্ত আছে।
জিও গ্রাহকরা 399 টাকার রিচার্জ প্ল্যানের সঙ্গে 12 মাসের ক্যানভা প্রো সাবস্ক্রিপশন পাবে। সংস্থার দাবি, 4,000 টাকার পরিষেবা নিখরচায় দিচ্ছে তারা। অন্য দিকে, 349 টাকার প্রিপেইড প্ল্যানে 1 বছরের জন্য বিনা পয়সায় ক্যানভা প্রো লাইট সাবস্ক্রিপশন দেওয়ার কথা জানানো হয়েছে।
Canva Pro ও Canva Lite প্রায় একইরকম ফিচার্স অফার করে। দুই প্ল্যানেই প্রিমিয়াম টেমপ্লেট, ফটো, ভিডিও, এবং ফন্ট ব্যবহারের সুবিধা আছে। ফটো ও ভিডিও থেকে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড সরানোর টুল, প্রিন্টের জন্য রেডি এক্সপোর্ট, ম্যাজিক রিসাইজ, ও ম্যাজিক ইরেজারের মতো ফিচার পাওয়া যায়।
Canva Pro Lite তিনটি বেসিক ব্র্যান্ড কিট ব্যবহার করতে দেয়। আরও প্রিমিয়াম Pro সাবস্ক্রিপশন পাঁচটি অ্যাডভ্যান্সড ব্র্যান্ড কিট অফার করে। এছাড়াও, Pro প্ল্যানে কনটেন্ট প্ল্যানার টুল ও ক্যানভা এআই চ্যাটবট উপলব্ধ। এতে AI ব্যবহারের লিমিট বেশি এবং আরও উন্নত AI টুল পাওয়া যায়। ক্যানভা প্রো লাইট 50 জিবি ক্লাউড স্টোরেজ পেলেও, প্রো প্ল্যানে তা দ্বিগুণ (100 জিবি)।
আজ, বুধবার থেকেই মাইজিও অ্যাপে অফারটি পাওয়া যাবে। এর জন্য অ্যাপ খুলে অফার খুঁজতে হবে। তারপর ক্যানভার ব্যানারের উপর ক্লিক করে সাবস্ক্রিপশন সক্রিয় করতে হবে। Jio জানিয়েছে, প্ল্যাটফর্মটির বিভিন্ন টেমপ্লেট ও এডিটিং টুল ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সরাসরি স্মার্টফোন থেকেই স্কুলের প্রজেক্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন, মার্কেটিং ব্যানার, এবং বিভিন্ন উৎসবের শুভেচ্ছাবার্তা সহজেই বানাতে পারবে।
ক্যানভার সম্পর্কে পার্টনাশিপ প্রসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট কিরণ থমাস বলেছেন, "সৃজনশীলতা ভারতের অন্যতম বড় শক্তি। ক্যানভার মাধ্যমে আমরা বিশ্বমানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত টুল গ্রাহকদের হাতে তুলে দিচ্ছি। MyJio অ্যাপে মাত্র এক ট্যাপেই এই সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে।"
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.