বিনামূল্যে এক মাস টিভি দেখার সুযোগ করে দিল Tata Sky

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 এপ্রিল 2019 15:36 IST

Flexi Annual Plan এর মাধ্যমে এক মাস বিনামূল্যে টিভি দেখার সুযোগ করে দিল Tata Sky

লম্বা ভ্যালিডিয়টির প্ল্যানে এক মাস বিনামূল্যে টিভি দেখার সুযোগ নিয়ে এসেছে Tata Sky। গ্রাহক যে প্যাক দেখছেন সেই প্যাকের সমান হবে নতুন প্যাক। Flexi Annual Plan এর মাধ্যমে এই সুবিধা পাবেন গ্রাহকরা। এখন রিচার্জ ভ্যালুর ১২ গুন টাকা অ্যাকাউন্টে থাকলে তবেই এই অফারের জন্য মনোনীত হবেন গ্রাহক। এর পরে এক মাসের ক্রেডিট বিনামূল্যে গ্রাহকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে কোম্পানি। সম্প্রতি লম্বা ভ্যালিডিটিতে অতিরিক্ত সুবিধা দিতে শুরু করেছিল Dish TV ও D2h। এর পরে একই ধরনের সুবিধা নিয়ে হাজির Tata Sky।

12 মাস পরিষেবা শেষে গ্রাহকের অ্যাকাউন্টে এক মাসের ক্রেডিট পৌঁছে দেবে Tata Sky। এই অফারের সুবিধা পেতে 12 মাস গ্রাহকের অ্যাকাউন্টে এই ব্যালেন্স থাকতে হবে। এই সময়ে গ্রাহক চাইলে নিজের প্যাক থেকে চ্যানেল যোগ করতে বা ছাঁটতে পারবেন।

Advertisement

12 মাস সঠিক অ্যাকাউন্ট ব্যালেন্স থাকলে গ্রাহক নিজে থেকেই এই অফারের আওতায় চলে আসবেন। মাসিক রিচার্জের 12 গুন ব্যালেন্স অ্যাকাউন্টে থাকলে তবেই এই অফারের সুবিধা পাওয়া যাবে। Tata Sky ওয়েবসাইট, অ্যাপ অথবা অথরাইজড রিচার্জ চ্যানেল থেকে এই রিচার্জ করতে হবে। এই সময়ের মধ্যে টানা পাঁচ দিন অথবা মোট দশ দিন কানেকশান বন্ধ থাকলে গ্রাহক এই অফারের আওতা থেকে বাইরে চলে যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Tata Sky Flexi Annual Plan, Tata Sky, D2h, Dish TV
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  2. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  3. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  4. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  5. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  6. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  7. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  8. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  9. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  10. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.