আনলিমিটেড কল, হাই স্পিড ডেটা সহ একধিক নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 জানুয়ারী 2020 08:42 IST
হাইলাইট
  • 99 টাকা প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে
  • 555 টাকা প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহার করা যাবে
  • 555 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন

দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone

আরও দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে বেল Vodafone। 99 টাকা আর 555 টাকা দামের দুটি নতুন প্রিপেড প্ল্যানের সাথেই থাকছে আনলিমিটেড কল আর হাই স্পিড ডেটা ব্যবহারের সুবিধা। সাথে বিনামূল্যে Zee5 সাবস্ক্রিপশন ব্যবহার করা যাবে। আপাতত নির্বাচিত কয়েকটি সার্কেলের গ্রাহকদের জন্য নতুন প্রিপেড প্ল্যান সামনে এসেছে। 149 টাকা প্ল্যানে কিছু বদল করে লঞ্চ হয়েছে 99 টাকা প্ল্যান। অন্যদিকে 598 টাকা প্ল্যানে বদল করে লঞ্চ হয়েছে 555 টাকা প্ল্যান। ডিসেম্বর মাসের শুরুতেই কোম্পানির সব প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছিল Vodafone। সেই ঘটনার এক মাসের মধ্যেই সামনে এল নতুন প্ল্যান।

Vodafone ওয়েবসাইট থেকে জানা গিয়েছে 99 টাকা প্রিপেড প্ল্যানের সাথে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করা যাবে। সাথে থাকছে দিনে 1GB ডেটা ব্যবহারের সুবিধা আর রোজ 100 টা লোকাল ও ন্যাশনাল এসএমএস। 99 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 18 দিন।

অন্যদিকে 555 টাকা প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সাথেই থাকছে রোজ 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের সাথেও দিনে 100 টা এসএমএস ব্যবহার করা যাবে। 555 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন।

আপাতত কোলকাতা, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়, উড়িষ্যা, রাজস্থান সার্কেলের গ্রাহকদের জন্য 99 টাকা আর 555 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Vodafone। কোম্পানির ওয়েবসাইটে ‘বোনাস কার্ড' বিভাগে এই রিচার্জ দেখা যাবে।

আরও পড়ুন:

নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে! যুগান্তকারী ফিচার নিয়ে এল Jio

চারটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.