নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে! যুগান্তকারী ফিচার নিয়ে এল Jio

ওয়াই-ফাই কলিং পরিষেবা নিয়ে এল Jio। নতুন পরিষেবার ফলে যে কোন ওয়াই-ফাইতে কানেক্টেড থাকলেই ভয়েস ও ভিডিও কল করতে পারবেন Jio গ্রাহকরা। 16 জানুয়ারির মধ্যে ধাপে ধাপে এই গোটা দেশে এই পরিষেবা শুরু করবে মুকেশ আম্বানির কোম্পানি।

নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে! যুগান্তকারী ফিচার নিয়ে এল Jio

16 জানুয়ারির মধ্যে ধাপে ধাপে এই গোটা দেশে ওয়াই-ফাই-কলিং পরিষেবা শুরু করবে Jio

হাইলাইট
  • ওয়াই-ফাই কলিং পরিষেবা নিয়ে এল Jio
  • 16 জানুয়ারির মধ্যে ধাপে ধাপে এই শুরু হবে
  • 150 টি মোবাইল হ্যান্ডসেটে ওয়াই-ফাই কলিং সাপোর্ট করবে
বিজ্ঞাপন

ওয়াই-ফাই কলিং পরিষেবা নিয়ে এল Jio। নতুন পরিষেবা ব্যবহার করে যে কোন ওয়াই-ফাই নেটওয়ার্কে কানেক্টেড থাকলেই ভয়েস ও ভিডিও কল করতে পারবেন Jio গ্রাহকরা। 16 জানুয়ারির মধ্যে ধাপে ধাপে এই গোটা দেশে এই পরিষেবা শুরু করবে মুকেশ আম্বানির কোম্পানি। Jio জানিয়েছে শুরুতে 150 টি মোবাইল হ্যান্ডসেটে ওয়াই-ফাই কলিং সাপোর্ট করবে। গত মাসে ওয়াই-ফাই কলিং পরিষেবা শুরু করেছিল Airtel। নির্বাচিত কিছু Apple, OnePlus, Samsung ও Xiaomi ফোনেই Airtel এর ওয়াই-ফাই কল পরিষেবা কাজ করে।

অ্যাকটিভ প্ল্যান থাকলে Jio গ্রাহকরা যে কোন ওয়াই-ফাইয়ের সাথে কানেক্ট করে ভয়েস কল করতে পারবেন। মোবাইল নেটওয়ার্কে কানেক্ট না থাকলেও এই পরিষেবা ব্যবহার করা যাবে। ভয়েস কল ছাড়াও ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে ভিডিও কল করা যাবে। এই পরিষেবা ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ করতে হবে না।

যে সব জায়গায় Jio-র মোবাইল নেটওয়ার্কের শক্তি কম সেই সব যায়গায় ওয়াই-ফাইয়ের মাধ্যমে সহজেই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। নতুন এই পরিষেবা ব্যবহার করতে স্মার্টফোনে voice-over-Wi-Fi (VoWi-Fi) অপশন এনেবেল করতে হবে। Jio জানিয়েছে আপাতত মোট 150 স্মার্টফোনে এই ফিচার কাজ করবে। এই তালিকায় আপনার স্মার্টফোন রয়েছে কি না জানার জন্য এখানে ক্লিক করুন।

সম্প্রতি ওয়াই-ফাই কলিং পরিষেবা নিয়ে এসেছিল Airtel। শুরুতে দিল্লি এনসিআর এলাকায় এই পরিষেবা শুরু করেছিল কোম্পানি। পরে কলকাতা ও মুম্বাইয়ের মতো শহরে এই পরিষেবা শুরু হয়।

আরও পড়ুন:

কমবে টিভি দেখার খরচ! নতুন নিয়ম আনল TRAI

নতুন গ্রাহক সংখ্যায় এক নম্বরে Jio, মোট গ্রাহক বেড়ে কত হল?

ছবি তোলার পরেই অদৃশ্য হবে ক্যামেরা! কনসেপ্ট ফোন লঞ্চ করল OnePlus

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »