ছবি তোলার পরেই অদৃশ্য হবে ক্যামেরা! কনসেপ্ট ফোন লঞ্চ করল OnePlus

অবশেষে সামনে এল OnePlus Concept One। CES 2020 ইভেন্টে এই কনসেপ্ট ফোন গোটা বিশ্বের সামনে নিয়ে এসেছে OnePlus।

ছবি তোলার পরেই অদৃশ্য হবে ক্যামেরা! কনসেপ্ট ফোন লঞ্চ করল OnePlus

CES 2020 ইভেন্টে নতুন কনসেপ্ট ফোন নিয়ে এল OnePlus

হাইলাইট
  • ইলেকট্রোক্রোমিক গ্লাস প্যানেল ব্যবহার হয়েছে
  • ক্যামেরা লুকিয়ে ফেলতে পারবে
  • এই কাঁচ কালো থেকে স্বচ্ছ হতে 0.7 সেকেন্ড সময় লাগবে
বিজ্ঞাপন

অনেক দিন ধরে টিজার প্রকাশ করার পর অবশেষে সামনে এল OnePlus Concept One। CES 2020 ইভেন্টে এই কনসেপ্ট ফোন গোটা বিশ্বের সামনে নিয়ে এসেছে OnePlus। জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী কোম্পানি McLaren-এর সাথে হাত মিলিয়ে তৈরি হয়েছে Concept One। এই ফোনে একটি ইলেকট্রোক্রোমিক গ্লাস প্যানেল ব্যবহার হয়েছে। প্রয়োজনে স্বচ্ছ হয়ে যেতে পারে এই কাঁচ। ছবি তোলা শেষ হলে কাঁচের স্বচ্ছতা কমে গিয়ে ক্যামেরা ঢাকা পড়ে যাবে। OnePlus জানিয়েছে এই কাঁচ কালো থেকে স্বচ্ছ হতে 0.7 সেকেন্ড সময় লাগবে।

McLaren 720S Spider স্পোর্টস কারের থেকে অনুপ্রাণিত হয়ে OnePlus Concept One ডিজাইন করা হয়েছে। ফোনের পিছনে সরু গ্লাস প্যানেল ছাড়াও থাকছে চামড়ার ফিনিশ। এই ফোনে McLaren এর সিগনেচার ‘পাপায়া অরেঞ্জ' রঙের চামড়া ব্যবহার হয়েছে। যদিও এই ফোনের স্পেসিফিকেশন সামনে আনেনি কোম্পানি। নতুন এই কনসেপ্ট ফোন লঞ্চের কোন নিশ্চয়তা নেই।

এর আগেও ফোনের পিছনে বিভিন্ন মেটিরিয়াল দিয়ে ফোন তৈরি করেছে OnePlus। অতীতে OnePlus ফোনের পিছনে বাম্বু, উড, কেভলার, ফ্রস্টেড গ্লাস ফিনিশ দেখা গিয়েছে। Concept One ফোনের পিছনে শুধুমাত্র ক্যামেরার যায়গায় কাঁচ ব্যবহার হয়েছে। ফোনের পিছনে বাকি জায়গায় চামড়া ব্যবহার হয়েছে।

OnePlus Concept One ফোনে ক্যামেরার উপরে বিশেষ ইলেকট্রোক্রোমিক গ্লাস প্যানেল ব্যবহার হয়েছে। কোম্পানি জানিয়েছে এই মুহূর্তে এটা সবথেকে উন্নত প্রযুক্তির কাঁচ। কোম্পানির দামে এই কাঁচের স্বচ্ছতা পরিবর্তন হতে প্রায় কোন শক্তি খরচ হবে না। McLaren এর সাথে হাত মিলিয়ে তৈরি হয়েছে OnePlus Concept One।

এই মুহূর্তে বিশ্বব্যাপী OnePlus-এর মোট সাতটি গবেষণা কেন্দ্র রয়েছে। সম্প্রতি হায়দরাবাদে নতুন গবেষণা কেন্দ্র শুরু করেছে কোম্পানি। সেখানে প্রায় 200 কর্মী কাজ করেন। OnePlus জানিয়েছে এই মুহূর্তে কোম্পানির মোট কর্মীর 70 শতাংশ গবেষণা বিভাগে কাজ করেন। 

আরও পড়ুন:

পকেট-সই দামে চলতি বছর লঞ্চ হবে OnePlus 8 Lite

ডুয়াল ব্যান্ড 5G সাপোর্ট, 64MP ক্যামেরা সহ লঞ্চ হল Realme X50 5G

108MP সহ কবে লঞ্চ হবে Galaxy S11? জানিয়ে দিল Samsung

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »