চারটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone

চারটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone। এর মধ্যে তিনটি প্ল্যানে আনলিমিটেড কল ও ডেটার সাথেই Vodafone Play আর Zee5 সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।

চারটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone

24 টাকা থেকে 269 টাকা দামে চারটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone

হাইলাইট
  • Vodafone Play আর Zee5 সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে
  • 269 টাকা প্ল্যানে 56 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে
  • 24 টাকা প্ল্যানে 14 দিন ভ্যালিডিটি থাকছে
বিজ্ঞাপন

চারটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone। এর মধ্যে তিনটি প্ল্যানে আনলিমিটেড কল ও ডেটার সাথেই Vodafone Play আর Zee5 সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। 129 টাকা, 199 টাকা আর 269 টাকায় এই তিনটি প্ল্যান নিয়ে এসেছে Vodafone। এছাড়াও লঞ্চ হয়েছে 24 টাকা প্রিপেড প্ল্যান।

vodafone

269 টাকা আর 199 টাকা প্রিপেড প্ল্যানের সাথে Vodafone Play আর Zee5 সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে 

269 টাকা প্ল্যান

269 টাকা প্ল্যানে সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। সাথে থাকছে 4GB ডেটা আর 600 এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন। সাথে থাকছে Vodafone Play আর Zee5 সাবস্ক্রিপশন।

199 টাকা প্ল্যান

199 টাকা প্ল্যানে সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। সাথে থাকছে 1GB ডেটা আর 100 এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি 21 দিন। সাথে থাকছে Vodafone Play আর Zee5 সাবস্ক্রিপশন।

vodafone new plans body Vodafone

129 টাকা প্রিপেড প্ল্যানে 14 দিন ভ্যালিডিটি দিচ্ছে Vodafone

129 টাকা প্ল্যান

129 টাকা প্ল্যানে সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। সাথে থাকছে 2GB ডেটা আর 300 এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি 14 দিন। সাথে থাকছে Vodafone Play আর Zee5 সাবস্ক্রিপশন।

24 টাকা প্ল্যান

24 টাকা প্ল্যানে রাত 11 টা থেকে সকাল 6 টার মধ্যে Vodafone নম্বরে 100 মিনিট টকটাইম পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 14 দিন। অন্য লোকাল ও ন্যাশনাল নম্বরে ফোন করতে সেকেন্ডে 2.5 পয়সা খরচ হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  2. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  3. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  4. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  5. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  6. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  7. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  8. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  9. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  10. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »