100 টাকার কম দামে Vodafon Idea এর আনলিমিটেড প্ল্যান, প্রতি দিন 20 জিবি ডেটা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 মার্চ 2026 19:29 IST
হাইলাইট
  • ভোডাফোন আইডিয়ার 99 টাকার প্ল্যানে আনলিমিটেড ডেটা অর্ন্তভুক্ত আছে
  • এই ভাউচারে দৈনিক সর্বাধিক 20 জিবি ডেটা ব্যবহার করা যাবে
  • প্রতিদিনের 20 জিবি ডেটা শেষ হলে ইন্টারনেট স্পিড 64 kbps-এ নেমে আসবে

Vodafone Idea Rs 99 plan comes with unlimited data, but it is capped at 20GB per day.

ইন্টারনেট ছাড়া বর্তমানে এক পা চলা মুশকিল। রাস্তায় বেরিয়ে গুগল ম্যাপে ঠিকানা খোঁজা থেকে শুরু করে মাঝপথে খিদে পেলে অনলাইনে খাবার অর্ডার অথবা UPI-তে পেমেন্ট — ফোন ও ডেটা কাছে না থাকলে যাত্রা পন্ড। টেলিকম সংস্থাগুলি তাই অ্যাড-অন ডেটা প্যাকের মাধ্যমে ব্যবহারকারীদের অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের খিদে মেটাচ্ছে। Vodafoe Idea এমনই একটি রিচার্জ প্যাক নিয়ে এসেছে, যা মূল প্ল্যানের সাথে এক্সট্রা ডেটা সরবরাহের কাজ করে। ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া বা ভিআই (Vi)-এর ঝুলিতে থাকা 99 টাকার প্ল্যানটি অন্যান্য ডেটা প্যাকের তুলনায় একটু আলাদা। কারণ এতে আনলিমিটেড ডেটা অর্ন্তভুক্ত আছে। 

ভোডাফোন আইডিয়ার 99 টাকা প্ল্যানের বেনিফিট ও ভ্যালিডিটি 

ভোডাফোন আইডিয়ার 99 টাকার ডেটা ভাউচারে আনলিমিটেড ডেটা দেওয়ার কথা বলা হলেও বাস্তবে এতে একটি নির্দিষ্ট সীমা রয়েছে। এই ভাউচারে দৈনিক সর্বাধিক 20 জিবি ডেটা ব্যবহার করা যাবে। অ্যাড-অন প্ল্যানটির ভ্যালিডিটি 2 দিন, এর ফলে ব্যবহারকারীরা মোট 40 জিবি ডেটা পাবে।

প্রতিদিনের 20 জিবি এফইউপি (ফেয়ার ইউজেস পলিসি) ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি 64 কেবিপিএস-এ নেমে আসবে। ব্রাউজিং চালিয়ে যাওয়া সম্ভব হলেও তখন স্পিড স্লো হয়ে যাবে। ভাউচারের হিসেব করলে প্রতিদিন 20 জিবি ডেটার জন্য প্রায় 49.5 টাকা খরচ হবে। তবে এই ডেটা 4G নেটওয়ার্কের জন্য প্রযোজ্য।

সেই কারণে বর্তমানে যারা 5G প্ল্যান ব্যবহার করছেন ও আনলিমিটেড ডেটা পাচ্ছেন, তাদের জন্য প্ল্যানটি বিশেষ উপযোগী নাও হতে পারে। তবে যে সমস্ত ইউজার স্বল্প সময়ের জন্য বেশি ডেটা খুঁজছেন, তাদের জন্য প্ল্যানটি উপযুক্ত। হঠাৎ করে বেশি ডেটার প্রয়োজন পড়ে গেলে অ্যাড-অন প্ল্যানটি রিচার্জ করা যেতে পারে। মনে রাখা দরকার, এটি ব্যবহারের জন্য আগে থেকেই সক্রিয় ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যান থাকতে হবে।

প্রসঙ্গত, ভোডাফোন আইডিয়া (Vi) মোট 26টি ডেটা অ্যাড-অন প্ল্যান অফার করে। সর্বনিম্ন 23 টাকা থেকে শুরু হয়ে 1,189 টাকা পর্যন্ত প্ল্যান রয়েছে৷ 1,189 টাকা দামের সর্বোচ্চ প্ল্যানে 365 দিনের জন্য 50 জিবি ডেটা পাওয়া যায়। 56 দিনের একটি প্ল্যানে 100 জিবি ডেটা ব্যবহার করা যায়, যার দাম 488 টাকা। 175 টাকার এক প্ল্যানে 28 দিন ভ্যালিডিটির সাথে 10 জিবি ডেটা উপলব্ধ। এটি 20টি OTT প্ল্যাটফর্মে অ্যাক্সেস দেয়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আচমকা নিষিদ্ধ Telegram অ্যাপ, সরকারের সিদ্ধান্তের নেপথ্যে বড় কারণ
  2. Vivo X Fold 6 অনবদ্য 200MP কোয়াড ক্যামেরার সঙ্গে আসছে, DSLR-এর মতো ছবি তুলবে?
  3. HMD Vibe 2 5G-এর নতুন 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ লঞ্চ হল, 15,000 টাকার নিচে কেনার সুযোগ
  4. Honor আনল 8,560mAh ব্যাটারির ফোন X70 Pro Max, জল-কাদাতেও খারাপ হবে না
  5. Oppo আনছে ডুয়াল 200MP ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, OLED ডিসপ্লে-সহ Find X10 Pro স্মার্টফোন
  6. OnePlus N6: অপেক্ষার অবসান, নতুন বাজেট ফোন কবে ভারতে আসছে বললো ওয়ানপ্লাস
  7. রেকর্ড-ব্রেকিং 11,000mAh ব্যাটারির সঙ্গে Honor X80 Pro Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  8. BSNL-এর 51 টাকায় 28 দিন যতখুশি ফোন ও 56GB ডেটার অফার শেষ হচ্ছে, রিচার্জ করেছেন?
  9. 200MP ট্রিপল ক্যামেরার Oppo Reno 16 সিরিজ ভারতে কবে আসছে? ফাঁস তারিখ
  10. AI প্রযুক্তির নতুন ঠিকানা কলকাতা, TCS ভারতের প্রথম Oracle AI Data Platform Lab খুলল সল্টলেকে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.