Apple Watch Series 12 will measure heart rate every five seconds throughout the day
Photo Credit: Apple
Apple বুধবার তাদের "সারপ্রাইজ ও শাইন" ইভেন্টে দুই নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। Apple Watch Series 12 এবং Watch Ultra 4 নিয়ে এসেছে মার্কিন টেক জায়ান্ট। হার্ডওয়্যার ও সফটওয়্যারের দিক থেকে স্মার্টঘড়ি দুটিতে বড় আপগ্রেড যুক্ত করেছে কোম্পানি। এবারের অন্যতম আকর্ষণ হল উন্নত হার্ট রেট পর্যবেক্ষণ ব্যবস্থা। সংস্থার বর্তমান স্মার্টওয়াচ মডেলগুলো শরীরচর্চার সময় এবং দিনের নির্দিষ্ট সময়ে হার্ট রেট পর্যবেক্ষণ করে। তবে নতুন সিস্টেমে স্মার্টঘড়ি প্রতি পাঁচ সেকেন্ড অন্তর অন্তর হার্ট রেট থেকে তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য সংক্রান্ত আরও বেশি তথ্য দেখাতে পারবে।
ভারতের বাজারে Apple Watch Series 12-এর দাম 56,900 টাকা থেকে শুরু হয়ে 1,24,900 টাকা পর্যন্ত গিয়েছে। অন্য দিকে, Apple Watch Ultra 4 মডেলের মূল্য 1,09,900 টাকা থেকে স্টার্ট হচ্ছে। এটি ব্ল্যাক ও ন্যাচারাল কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। সেপ্টেম্বর 18 থেকে বিক্রি শুরু হচ্ছে।
অ্যাপল ওয়াচ সিরিজ 12 নতুন হেলথ সেন্সিং সিস্টেম দিয়ে সজ্জিত। এতে নয়া অপটিক্যাল ও ইলেকট্রিক্যাল হার্ট সেন্সরের সঙ্গে S11 চিপ ব্যবহার হয়েছে। সংস্থার দাবি, এই সিস্টেম সারা দিন প্রতি 5 সেকেন্ড অন্তর হার্ট রেট মাপতে সক্ষম। ফলে পরিধানকারী তার সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাবে। হার্ট রেট ভ্যারিয়েবিলিটি বা HRV ট্র্যাকিং ব্যবস্থাতেও উন্নতি হয়েছে।
Apple Watch Series 12 এখন আগের তুলনায় 24 গুণ বেশি ঘন ঘন HRV পরিমাপ করবে। স্মার্টঘড়িটি সাধারণ ব্যবহারে সর্বোচ্চ 24 ঘন্টা চলবে। মাত্র 15 মিনিট চার্জ দিলেই অতিরিক্ত 12 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। এতে watcOS 27-এর মাধ্যমে Siri AI সাপোর্ট মিলবে। তাই ব্যবহারকারীরা হাতের কব্জি থেকে সিরির সঙ্গে কথা চালিয়ে যেতে পারবে।
Apple Watch Ultra 4 মডেলে Watch Series 12-এর মতো হেলথ সেন্সিং সিস্টেম এবং S11 চিপসেট আছে। তবে একে আউটডোর অ্যাক্টিভিটি ও দীর্ঘক্ষণ ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই স্মার্টওয়াচে অ্যাপলের নতুন রেডিনেস ফিচারও যোগ করা হয়েছে। এটি ব্যবহারকারীর শারীরিক সক্রিয়তা, ট্রেনিং লোড, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরিমাপ, ও ঘুমের তথ্য বিশ্লেষণ করে 0 থেকে 10-এর মধ্যে স্কোর দেয়।
অ্যাপল ওয়াচ আল্ট্রা সাধারণভাবে ব্যবহার করলে 50 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এটি লো পাওয়ার মোডে রাখলে ব্যাটারি ব্যাকআপ বেড়ে 84 ঘন্টা পর্যন্ত হতে পারে। মাত্র 15 মিনিট চার্জ দিলেই সর্বোচ্চ 18 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.