মাত্র একটি আংটির মধ্যে পেয়ে যাবেন হেলথ মনিটরিং সিস্টেম- boAt Smart Ring

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 13 অগাস্ট 2024 13:22 IST
হাইলাইট
  • boAt Smart Ring অ্যাক্টিভ তিনটি রঙে বিক্রি হবে।
  • এটি চৌম্বকীয় চার্জিং কেস সহ আসবে
  • boAt Smart Ring পাঁচটি আকারে পাওয়া যাবে।

Photo Credit: Instagram/Boat

এতদিন শুনেছিলেন স্মাটফোন, স্মার্ট- টেলিভিশন এর কথা। এসব কিছুর পাশাপাশি এবার ভারতের বাজারে আসতে চলেছে স্মার্ট রিঙ মানে স্মার্ট আংটি। হ্যাঁ ঠিকই শুনেছেন।শীঘ্রই ভারতের বাজারে boAt কোম্পানী তাদের স্মার্ট রিং আনতে চলেছে।সর্ম্পূণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই  রিং টিকে আকর্ষণীয় করে তুলেছে। এর আগে boAt কোম্পানী তাদের বিভিন্ন প্রোডাক্ট দ্বারা সুনাম অর্জন করেছে। এর আগেও 2023 সালের আগস্টে যে boAt স্মার্ট রিং আনা হয়েছিলো , সেটি যথেষ্ট অর্থ সাপেক্ষ ছিল কিন্তু এটি তার তুলনায় অনেক সস্তায় পাওয়া যাবে। 2023 এর যে boAt স্মার্ট রিংটি আছে তার মূল্য 8,999 টাকা এবং সেটি 17.40 মিমি, 19.15 মিমি এবং 20.85 মিমি আকারে বাজারে উপলব্ধ আছে। এর মধ্যে কোম্পানী এটি লঞ্চের তারিখও ঘোষণা করেছেন।

দাম এবং প্রোডাক্টির বিশদ বিবরণ:

আগামী 20 জুলাই boAt কোম্পানী তাদের Smart Ring আনতে চলেছে। Smart Ring টি 18 জুলাই থেকেই বিভন্ন ওয়েবসাইট দ্বারা pre-booking করা যাবে। যেমন – আম্যাজন, ফ্লিপকার্ট এবং boAt এর অফিসিয়াল ওয়েবসাইট। boAt Smart Ring-টি 5টি আকারের সাথে তিনটি কালারের পাওয়া যাবে।
বর্তমানে এই রিংটির জন্যে 2,999 টাকার বিশেষ লঞ্চ মূল্য নির্ধারন করা হয়েছে।

Advertisement

ফিচার:

এটির মধ্যে নজরকারা হেলথ মনিটরিং ফিচার আছে। যেটি রেগুলার ফিটনেস রুটিন কে আপগ্রেড করতে করতে সাহায্য করবে। যার দ্বারা একটি মনুষের হার্ট রেট, ব্লাড অক্সিজেন (SpO2), ঘুম এবং স্ট্রেস লেভেল ট্র্যাক করা যাবে। যে কোনো পরিস্থতিতে হেলথ সম্বন্ধে তথ্য সংগ্রহ করার পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি স্টেইনলেস স্টিল বডি সংযোগে তৈরী করা হয়েছে , যা ব্যবহার করার ক্ষেত্রে খুব সহজ। অন্যদিকে, উন্নত প্রযুক্তি যুক্ত Smart Ring-টির মধ্যে  শর্ট-ফর্ম ভিডিও, নেভিগেশনের, মিউজিক প্লেব্যাক, ক্যামেরার প্রযুক্তি সংযুক্ত করা আছে। এছাড়াও এটির মধ্যে SOS caller ফিচার আছে।

ব্যাটারী:

Smart Ring-টি তে সাত দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে বলে দাবি করা হয়েছে। যে কোনো জায়গায় চার্জিং এর সুবিধার জন্য,এর সাথে থাকবে পোর্টেবল ম্যাগনেটিক চার্জিং কেস।Ring টিকে জলের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য 54TM Water Resistance প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.