Google Fitbit Air পুজোর সময় ভারতে আসবে, Pixel 11 সিরিজ লঞ্চের পরেই বড় ঘোষণা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 13 অগাস্ট 2026 15:00 IST
হাইলাইট
  • Google Fitbit Air গত মে মাসে লঞ্চ হয়েছিল
  • এটি গুগলের প্রথম ডিসপ্লে ছাড়া ফিটনেস ট্র্যাকার
  • Fitbit Air হার্ট রেট ভেরিয়েবিলিটি বা HRV দেখার সুবিধা প্রদান করে

Google Fitbit Air is a screen-less health tracker

Photo Credit: Google

Google Fitbit Air অক্টোবর নাগাদ ভারতে লঞ্চ হবে। Pixel 11 সিরিজ লঞ্চর পর এমনটাই ঘোষণা করেছে মার্কিন টেক জায়ান্টটি। এই ডিসপ্লে ছাড়া রিস্ট স্ট্র্যাপ ব্যবহারকারীর স্বাস্থ্যের বিভিন্ন তথ্য ব্যাকগ্রাউন্ডে নিঃশব্দে ট্র্যাক করার জন্য বানানো হয়েছে। এতে কোনও স্ক্রিন না থাকার ফলে বারবার হাতের দিকে তাকিয়ে নিজের স্বাস্থ্য সংক্রান্ত ডেটা দেখার প্রয়োজন পড়বে না। আগের বেশিরভাগ Fitbit ডিভাইসে ওয়ার্কআউটের তথ্য, নোটিফিকশন, ও ডেটা দেখার জন্য ডিসপ্লে থাকলেও, Fitbit Air সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি অনুসরণ করছে। এটি ইতিমধ্যেই বেশ কিছু গ্লোবাল মার্কেটে উন্মোচিত হয়েছে।

Google Fitbit Air অক্টোবরে ভারতে আসবে

মেড বাই গুগল অনুষ্ঠানের ব্রিফিংয়ে সংস্থা জানিয়েছে, তারা অক্টোবরের মধ্যে ফিটবিট এয়ার এ দেশের বাজারে আনবে। দাম বা কোন রিটেল চ্যানেলে বিক্রি হবে, তা এখনও ঘোষণা হয়নি। তবে ডিভাইসটি এখন অ্যামাজনে 17,630 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। আবার বেশ কিছু থার্ড পার্টি সেলারের কাছে 18,490 টাকায় উপলব্ধ।

Advertisement

Fitbit Air হার্ট রেট ক্রমাগত পর্যবেক্ষণ করতে পারে ও ঘুমের মধ্যে বিভিন্ন স্টেজ ট্র্যাক করে স্লিপ স্কোর তৈরি করে। এতে হার্ট রেট ভেরিয়াবিলিটি বা HRV দেখার সুবিধা আছে, যা সাধারণত শরীরে রিকভারি ও স্ট্রেসের মাত্রা সম্পর্কে ধারণা পেতে ব্যবহার করা হয়। ফিটনেস ডিভাইসটি অটোমেটিক ওয়ার্কআউট ট্র্যাকিং অফার করে।

গুগলের দাবি, ফিটবিট এয়ার 140টিরও বেশি শারীরিক কার্যকলাপ শনাক্ত করতে পারে। যার মধ্যে হাঁটা, দৌড়, সাইক্লিং, রোয়িং, ও জিমে বিভিন্ন ধরনের ওয়ার্কআউট আছে। স্বাস্থ্য সংক্রান্ত ডেটা ও হেলথ মেট্রিক্স দেখতে আলাদা করে কোনও সাবস্ক্রিপশন কিনতে হবে না। তবে ডিভাইসের সঙ্গে Google Health Premium প্ল্যানের তিন মাসের ট্রায়াল দেওয়া হচ্ছে।

গুগল ফিটবিট এয়ারের ওজন মাত্র 12 গ্রাম (ব্যান্ড-সহ)। একবার চার্জ দিলে সর্বোচ্চ 7 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এতে ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। 5 মিনিট চার্জ করলেই একদিন ব্যবহারের মতো ব্যাকআপ মিলবে বলে দাবি করা হয়েছে। এতে পলিকার্বোনেট বডি, ওয়াটার রেজিস্ট্যান্স, ও ইন্টারচেঞ্জেবল ব্যান্ডের সুবিধা আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  2. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  3. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  4. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  5. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  6. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  7. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  8. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  9. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  10. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.