Wear OS 7 আপডেট আসছে স্মার্টওয়াচে, ম্যাচের স্কোর বা ডেলিভারি ট্র্যাকিং, হাতের ঘড়ি জানাবে সমস্ত খবর

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 11 জুন 2026 21:31 IST
হাইলাইট
  • Google এপ্রিলের শেষে I/O 2026-এ Wear OS 7 ঘোষণা করেছিল
  • আপডেটটি জুনে Pixel Watch সিরিজের তিন মডেলে চালু হতে পারে
  • Wear OS 7 ভার্সনে 10 শতাংশ বেশি ব্যাটারি ব্যাকআপ মিলতে পারে

Google announced Wear OS 7 in I/O 2026 event last month

Photo Credit: Android Developers Blog

Google গত মাসের শেষে I/O 2026-এ Wear OS 7 সফটওয়্যারের ঘোষণা করেছিল। স্মার্টওয়াচের জন্য বিশেষ ভাবে তৈরি এই প্ল্যাটফর্মে Android 17 থেকে অনুপ্রাণিত ডিজাইন এবং ফিচার্স যুক্ত করা হয়েছে। স্মার্টঘড়িতে যাতে চার্জ বেশিক্ষণ থাকে, তা নিশ্চিত করতে পাওয়ার অপ্টিমাইজেশনে গুরুত্ব দিয়েছে গুগল। Wear OS 7 আপডেটের জন্য শীঘ্রই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এটি তিনটি Pixel Watch মডেলে চালু হওয়ার জন্য প্রস্তুত বলে জানা গিয়েছে। এই লেটেস্ট আপডেটে নতুন বৈশিষ্ট্যগুলির পাশাপাশি চলতি মাসের সিকিউরিটি প্যাচ অর্ন্তভুক্ত আছে।

Google Pixel Watch সিরিজে Wear OS 7 আপডেট আসছে

Verizon-এর রিপোর্ট পেজে আপডেট হওয়া তথ্য অনুসারে, Google Pixel Watch 2, Pixel Watch 3, ও Pixel Watch 4-এর জন্য নতুন Wear OS 7 সফটওয়্যার প্রস্তুত করা হচ্ছে। সাপোর্ট ডকুমেন্টে আপডেটের বিল্ড নম্বরও উল্লেখ করা হয়েছে। নতুন আপডেটটি জুনের নিরাপত্তা প্যাচ, পারফরম্যান্স এনহ্যান্সমেন্ট, এবং স্টেবিলিটি ফিক্স করবে।

Advertisement

ভেরিজোনের সাপোর্ট পেজে জুন 9 নতুন Wear OS 7 রোলআউটের তারিখ হিসেবে দেখানো হয়েছে। যদিও Google এখনও আনুষ্ঠানিকভাবে রোলআউটের ঘোষণা করেনি। প্রসঙ্গত, মার্কিন টেক জায়ান্টটি দাবি করেছিল, যারা তাদের স্মার্টওয়াচ Wear OS 6 থেকে Wear OS 7 ভার্সনে আপগ্রেড করবেন, তারা 10 শতাংশ বেশি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন।

এছাড়াও, Wear OS 7 আপডেটে গুগলের AI-ভিত্তিক Gemini Intelligence ফিচারও যুক্ত হবে। প্ল্যাটফর্মের নতুন ফিচার্সের মধ্যে অন্যতম হল লাইভ আপডেট, যার মাধ্যমে বিভিন্ন অ্যাপ থেকে আসা গুরুত্বপূর্ণ তথ্য রিয়েল টাইমে সরাসরি ঘড়ির স্ক্রিনে দেখা যাবে। যেমন, ম্যাচের স্কোর, ডেলিভারি ট্র্যাকিং, রাইড-হেইলিং আপডেট, ইত্যাদি।

Wear OS 7 স্মার্টওয়াচ থেকে অডিও এবং মিডিয়া নিয়ন্ত্রণকে আরও সহজ করে তুলবে। অর্থাৎ, ইউজাররা ঠিক করতে পারবেন যে তারা কোন অ্যাপের মিডিয়া কন্ট্রোল স্মার্টফোনে গান, ভিডিয়ো বা অন্য মিডিয়া চালু হলে ঘড়িতে অটোমেটিক দেখা যাবে। এতে স্মার্টঘড়ির ইন্টারফেস গোছানো থাকবে।

Advertisement

ওয়্যার ওএস 7 সংস্করণে রিমোট অডিও আউটপুট সুইচার ফিচার যোগ হয়েছে। এখন থেকে স্মার্টওয়াচ থেকে শব্দ কোথায় যাবে তা নির্বাচন করা সম্ভব হবে। যেমন, ব্লুটুথ ইয়ারফোন, স্মার্টফোন, স্মার্টওয়াচের স্পিকার বা অন্য কোনও কানেক্টেড ডিভাইস।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক হাতে iPhone, অন্য হাতে AI, নতুন CEO জন টার্নাসের সামনে Apple-এর ভবিষ্যৎ তৈরির কঠিন চ্যালেঞ্জ
  2. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  3. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  4. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  5. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  6. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  7. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  8. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  9. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  10. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.