কম দামে দারুণ ফিচার! এসে গেল Lenovo HT10 Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 19 ফেব্রুয়ারি 2020 19:14 IST
হাইলাইট
  • এই ইয়ারফোনে বিশেষ ইকুয়ালাইজার প্রযুক্তি ব্যবহার হয়েছে
  • একবার সম্পূর্ণ চার্জ করলে 48 ঘণ্টা গান শোনা যাবে
  • ইয়ারফোনের ভিতরে রয়েছে Qualcomm 3020 চিপসেট

Lenovo HT10 Pro এর দাম 4,499 টাকা

ভারতে নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাড নিয়ে আসছে Lenovo। সম্প্রতি Lenovo HT10 Pro -এর টিজার সামনে এসেছে। দুর্দান্ত আওয়াজের জন্য এই ইয়ারফোনে বিশেষ ইকুয়ালাইজার প্রযুক্তি ব্যবহার হয়েছে। গত বছর সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল Lenovo HT10।

Lenovo HT10 Pro -এর দাম

Lenovo HT10 Pro এর দাম 4,499 টাকা। শীঘ্রই ভারতে এই ট্রু ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে আসবে কোম্পানিটি। নতুন ইয়ারবাডে HT10 -এর ডিজাইন দেখা গিয়েছে। যদিও প্রো ভেরিয়েন্টে থাকছে বিশেষ ইকুয়ালাইজার সেটিংস।

নতুন অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলিং হেডফোন নিয়ে এল Sony

Lenovo HT10 Pro স্পেসিফিকেশন

বিভিন্ন মোডে এই ইয়ারবাডে গানের বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যকে প্রাধান্য দেওয়া যাবে। বাস ও ক্ল্যারিটির জন্য এই ইয়ারবাডে দুটি আলাদা মোড থাকছে। একটি মাত্র বাটন চেপে এই মোড বদল করা যাবে। আগে শুধুমাত্র প্রিমিয়াম ডিভাইসে এই ফিচার থাকলেও এবার তুলনামূলক কম দামের ইয়ারবাডেও একাধিক ইকুয়ালাইজার সেটিংস পাওয়া যাবে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Lenovo HT10 Pro তে ডুয়াল মাইক্রোফোন থাকছে। কোম্পানির দাবি বিশেষ ডিজাইনের জন্য বেশি সময় এই ইয়ারবাড ব্যবহার করলেও কানে ব্যথা হবে না। কল লাগলেও এই ডিভাইস সুরক্ষিত থাকবে। কোম্পানির দাবি এই ইয়ারফোনের কেস একবার সম্পূর্ণ চার্জ করলে 48 ঘণ্টা গান শোনা যাবে। ইয়ারফোনের ভিতরে রয়েছে Qualcomm 3020 চিপসেট। সঙ্গে রয়েছে Bluetooth 5.0 কানেক্টিভিটি। ভালো সাউন্ডের জন্য রয়েছে aptX Audio কোডেক সাপোর্ট।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  2. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  3. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  4. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  5. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  6. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  7. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  8. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  9. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  10. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.