কালার ডিসপ্লে আর হার্ট রেট সেন্সর সহ লঞ্চ হল Mi Band 4

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 সেপ্টেম্বর 2019 15:47 IST
হাইলাইট
  • Mi Band 4 এ 20 দিন ব্যাক আপ পাওয়া যাবে
  • থাকছে একটি কালার ডিসপ্লে
  • আর থাকছে 24 ঘন্টা হার্ট রেট সেন্সর

Mi Band 4 এ রয়েছে একটি 0.95 ইঞ্চি AMOLED ডিসপ্লে

মঙ্গলবার ভারতে লঞ্চ হল Mi Band 4। একই সাথে ভারতে চারটি নতুন স্মার্ট টিভি আর একটি স্মার্ট ওয়াটার পিউরিফায়ার লঞ্চ করেছে Xiaomi। Mi Band 4 এর প্রধান আকর্ষণ কালার AMOLED ডিসপ্লে। এই প্রথম Mi Band সিরিজের ফিটনেস ব্যান্ডে কালার ডিসপ্লে থাকতে চলেছে। 2.5D কার্ভড ডিসপ্লের সাথেই Xiaomi -র নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে ছয় অ্যাক্সিস অ্যাস্কিলেরোমিটার। সাথে থাকছে 24 ঘন্টা হার্ট রেট সেন্সর আর স্লিপ ট্র্যাকার।

ভারতে চারটি নতুন Mi TV লঞ্চ করল Xiaomi, দাম ও ফিচারগুলি দেখে নিন

Mi Band 4 এর দাম

ভারতে Mi Band 4 এর দাম 2,299 টাকা।  19 সেপ্টেম্বর Amazon, Mi.com আর Mi Home থেকে বিক্রি শুরু হবে এই ফিটনেস ট্র্যাকার। পাঁচটি রঙের স্ট্যাপের সাথে Mi Band 4 পাওয়া যাবে। Mi Band 3 এর স্ট্র্যাপ এ Mi Band 4 ব্যবহার করা যাবে।

RO+UV স্মার্ট ওয়াটার পিউরিফায়ার নিয়ে এল Xiaomi: দাম ও ফিচারগুলি দেখে নিন

Mi Band 4 স্পেসিফিকেশন

Mi Band 4 এ রয়েছে একটি 0.95 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রেসোলিউশন 120x240 পিক্সেলস। ডিসপ্লের উপরে থাকছে একটি 2.5D কার্ভড গ্লাস।  নতুন ডিসপ্লেতে থাকছে টাচ সাপোর্ট। এছাড়াও মাইক্রোফোনের সাহায্যে Mi Band 4 এ ভয়েস কমান্ড কাজ করবে।

Advertisement

সাথেই Xiaomi -র নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে ছয় অ্যাক্সিস অ্যাস্কিলেরোমিটার। এর ফলে সাইকেল চালানো, দৌড়ানো, হাঁটা ও সাঁতার ট্র্যাক করবে পারবে Mi Band 4। সাঁতার কাটার সময় ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, বাটারফ্লাই ও মিক্সড স্টাইল আলাদা করে চিনতে পারবে এই ব্যান্ড।

Mi Band 4 এ রয়েছে একটি মাইক্রোফোন। এর সাহায্যে নতুন ফিটনেস ব্যান্ডে ভয়েস কমান্ড কাজ করবে। Mi Band 4 এ থাকছে 77 টি ওয়াচ ফেস। Xiaomi জানিয়েছে একবার চার্জে 20 দিন চলবে Mi Band 4।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
  2. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
  3. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
  4. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
  5. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  6. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  7. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  8. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  9. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  10. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.