ঘর পরিষ্কার রাখতে স্মার্ট ক্লিনিং রোবট নিয়ে এল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 17 এপ্রিল 2020 14:26 IST
হাইলাইট
  • ভারতে রোবট ভ্যাকিউম ক্লিনার নিয়ে এল Xiaomi
  • এই রোবটে থাকছে একটি 2,100Pa সাকশন মোটর
  • স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যাবে

Mi Robot Vacuum-Mop P মেঝে ঝাঁট দিয়ে মুছে দেবে

ঘর পরিষ্কার রাখতে নতুন ক্লিনিং রোবট নিয়ে এল Xiaomi। নতুন এই প্রোডাক্টের নাম Mi Robot Vacuum-Mop P। এই রোবট  মেঝে ঝাঁট দিয়ে মুছে দেবে। লেসার ডিটেক্ট সিস্টেমে কাজ করতে নতুন ক্লিনিং রোবট। Mi Home অ্যাপের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে এই ডিভাইস কানেক্ট করা যাবে। এর পরে স্মার্টফোন থেকেই নিয়ন্ত্রিত হবে এই প্রোডাক্ট। গত বছর চিনে এই রোবট নিয়ে এসেছিল বেজিংয়ের কোম্পানিটি।

Mi Robot Vacuum-Mop P-র দাম

Mi Robot Vacuum-Mop P-র দাম 29,999 টাকা। যদিও শুরুতে ক্রাউডফান্ডিং প্রোজেক্টে 17,999 টাকায় এই রোবট বিক্রি করবে কোম্পানি। 2,999 টাকা মাসিক কিস্তিতে এই ক্লিনিং রোবট কেনা যাবে। Mi.com থেকে এখনই অর্ডার করা যাবে।  15 সেপ্টেম্বর শিপিং শুরু হবে।

Advertisement

Mi Robot Vacuum-Mop P স্পেসিফিকেশন

এই রোবটে থাকছে একটি 2,100Pa সাকশন মোটর। লেসার নেভিগেশনের মাধ্যমে ঘরের মেঝে পরিষ্কার করবে  রোবটটি। ভারতের ঘরের জন্য ঝাঁট দিয়ে মোছার বিশেষ ব্যবস্থা থাকছে। ড্রাই ক্লিন করার জন্য থাকছে সুইপিং মোড।

ঘর মোছার জন্য এই রোবটে একটি জলের ট্যাঙ্ক থাকছে।  Mi Home অ্যাপ থেকে এই প্রোডাক্ট নিয়ন্ত্রণ করা যাবে। স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যাবে এই প্রোডাক্ট। প্রত্যেক ঘরের লোকেশন ম্যাপের আকারে স্মার্টফোনে সেভ করে রাখে এই রোবট। অ্যাপ থেকেই প্রতিটি ঘরের আলাদা নাম সেভ করা যাবে।

এটাই Redmi AirDots S; কোম্পানির পরবর্তী ওয়্যারলেস ইয়ারফোন

Mi Robot Vacuum-Mop P-তে রয়েছে একটি কোয়াড-কোর Cortex-A7 সিপিইউ। তথ্য সংগ্রহ করে দ্রুত প্রসেস করতে সক্ষম এই ডিভাইস। চার্জ শেষ হলে নিজে থেকেই চার্জিং ডকে ফিরে আসবে এই রোবট। সম্পূর্ণ চার্জ হলে যে পর্যন্ত পরিষ্কার হয়েছিল সেখান থেকে আবার শুরু হবে। থাকছে একটি 3.,200 mAh ব্যাটারি। এক চার্জে 60-130 মিনিট ঘর পরিষ্কার করতে পারে এই রোবট। রয়েছে Wi-Fi 802.11 b/g/n কানেক্টিভিটি। ঘর পরিষ্কারের সময় 70 ডেসিবেল শব্দ হবে। Mi Robot Vacuum-Mop P-এর ওজন 3.6 কিলোগ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  2. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  3. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  4. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
  5. ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
  6. Images 2.6: চ্যাটজিপিটির ছবি তৈরির গতি 50 শতাংশ বাড়ল, বানানো যাবে GIF ইমেজও
  7. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  8. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  9. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  10. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.