Xiaomi India

Xiaomi India - ख़बरें

  • Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 200MP ক্যামেরার দুর্ধর্ষ Xiaomi ফোন
    অ্যামাজন এখন Xiaomi 17 Ultra-এর উপর 10,000 টাকা কুপন ডিসকাউন্ট অফার করছে। ফলে Great Freedom সেলে ফোনের দাম 1,29,999 টাকায় নেমে এসেছে। তবে মনে রাখবেন, কুপন যে কোনও সময় শেষ হয়ে যেতে পারে। ফোনে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এটি বিশ্বের প্রথম ফোন, যা Leica-এর তৈরি 1 ইঞ্চি LOFIC সেন্সর ব্যবহার করে। ডিভাইসটি 90W ফাস্ট চার্জিং, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 3D ডুয়াল চ্যানেল আইসলুপ কুলিং সিস্টেম, ও IP68 + IP69 রেটিংয়ের সঙ্গে এসেছে।
  • Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
    Redmi Note 17 5G ভারতে 27,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। লঞ্চ অফারে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের দাম 21,999 টাকায় নেমে আসবে। ফোনে 6.9 ইঞ্চির AMOLED ডিসপ্লে, Snapdragon 4 Gen 4 প্রসেসর, 45W ফাস্ট চার্জিং, ভেপার চেম্বার কুলিং, ও IP65 রেটিং আছে।
  • ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
    Redmi Note 17 5G নিয়ে যাবতীয় জল্পনার অবসান। রেডমি নোট সিরিজের নতুন স্মার্টফোন আগামী আগস্ট 6 ভারতে লঞ্চ হচ্ছে। নতুন ফোনের ব্যাটারি এবং ডিসপ্লে কেমন হবে, সেটাও প্রকাশ করেছে তারা। ফোনের চীনা ভ্যারিয়েন্টের মতো ভারতীয় মডেলেও একই ডিজাইন দেখা গিয়েছে।
  • Redmi Note 17 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস হল, লঞ্চ হতে পারে আগস্টেই
    Redmi Note 17-এর ভারতীয় ভার্সন সম্পর্কে একাধিক তথ্য ফাঁস হয়েছে। এক টিপস্টারের দাবি, Redmi Note 17-এর দাম 30,000 টাকার বেশি থেকে শুরু হতে পারে। বেস ভ্যারিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ থাকতে পারে। এটি 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে ভারতে আসবে। সামনে ও পিছনে যথাক্রমে 8 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি 8,000mAh ব্যাটারি, Snapdragon 4 Gen 4 প্রসেসর, LPDDR4X র‍্যাম, ও UFS 2.2 স্টোরেজ ব্যবহার করবে।
  • 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
    Redmi Turbo 5 লঞ্চ অফারে 2,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। SBI, ICICI বা Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে ওই পরিমাণ টাকা ডিসকাউন্ট মিলবে। ফলে 8 + 256 জিবি এবং 12 জিবি + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 35,999 টাকা ও 38,999 টাকায় নেমে আসবে। এই ফোন Amazon, শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট, এবং কোম্পানির রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে।
  • Redmi Turbo 5: এই দামে এত ফিচার্স! রেডমির নতুন স্মার্টফোনের লঞ্চে বাজার তোলপাড়
    Redmi Turbo 5 মডেলের দাম ভারতে 37,999 টাকা থেকে শুরু৷ বেস ভার্সনে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে৷ 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 40,999 টাকা৷ এটি 6.59 ইঞ্চির 12-বিট অ্যামোলেড ডিসপ্লে, 20MP সেলফি ক্যামেরা, 50MP + 8MP ডুয়াল রিয়ার ক্যামেরা, MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর, 7,560mAh ব্যাটারি, ও 100W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে।
  • Xiaomi 17T-এর প্রথম সেল শুরু, 5,000 টাকা ডিসকাউন্টে Leica ক্যামেরার ফোন
    Xiaomi 17T ভারতের বাজারে 59,999 টাকায় উপলব্ধ। বেস মডেলে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের দাম 64,999 টাকা। তবে HDFC, SBI, ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম যথাক্রমে 54,999 টাকা এবং 59,999 টাকায় নেমে আসবে। ক্রেতারা তিন মাস YouTube Premium, JioHotstar, Spotify Premium, ও Google AI Pro সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার করতে পারবে।
  • Xiaomi 17T নাকি Vivo X200T? একই দামে কোন ফোন সেরা, কার ক্যামেরা ভাল, জেনে নিন
    Xiaomi 17T-এর ক্যামেরায় সিগনেচার Leica টিউনিং রয়েছে, যা ছবির অথেন্টিক কালার তুলে ধরবে। Vivo X200T ফোনে Zeiss-এর তৈরি ইমেজিং সিস্টেম আছে। তবে 120x ডিজিটাল জুম ও 5x অপটিক্যাল জুম থাকার কারণে Xiaomi 17T দূরের ছবি আরও স্পষ্টভাবে তুলতে সক্ষম। অন্য দিকে, Vivo X200T সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দুর্ধর্ষ পোট্রেট শট নিতে পারে। 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা শাওমির ফোনের 12 মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় অনেক এগিয়ে। ক্যামেরার ক্ষেত্রে দুই ফোনেরই সেয়ানে সেয়ানে টক্কর। তবে কী ধরনের ছবি তুলতে পছন্দ করেন, তার উপরেই ফোন নির্বাচন নির্ভর করছে।
  • Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
    Xiaomi 17T মডেলের দাম 59,999 টাকা থেকে শুরু। বেস মডেলে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। ফোনটির অন্যতম আকর্ষণ হল Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ডেডিকেটেড 5x পেরিস্কোপ টেলিফটো লেন্স। এটি 120x AI Ultra জুম, 67W ফাস্ট চার্জিং, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও IP68 রেটিংয়ের সঙ্গে এসেছে। এছাড়াও, Dimensity 8500 Ultra চিপ, Dolby Atmos, ইনফ্রারেড ব্লাস্টার, 6,500mAh ব্যাটারি, এবং NFC আছে।
  • লঞ্চের আগেই Xiaomi 17T স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস, ক্যামেরা ও প্রসেসরে থাকছে বড় চমক
    ভারতে Xiaomi 17T-এর লঞ্চ ডেট প্রকাশের একদিনের মধ্যেই দাম, স্টোরেজ কনফিগারেশন, এবং প্রায় সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। দাম 59,999 টাকা থেকে শুরু হতে পারে। ফোনটি 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এতে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,500mAh ব্যাটারি মিলতে পারে।
  • Xiaomi 17T দীর্ঘ চার বছর পর ভারতে ফিরছে, লঞ্চ হবে 4 জুন, ঘোষণা করল শাওমি
    Xiaomi 17T ভারতে জুন 4 লঞ্চ হচ্ছে। তার আগে Xiaomi 17T ও Xiaomi 17T Pro মে 28 গ্লোবাল মার্কেটে রিলিজ হবে। উভয় হ্যান্ডসেটে তিনটি 50 মেগাপিক্সেল Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। কোম্পানি এখনও পর্যন্ত তিনটি T-ব্র্যান্ডেড স্মার্টফোন এ দেশে এনেছে: Mi 10T, Mi 10T Pro, ও Xiaomi 11T Pro। শেষের মডেলটি 2022 সালের জানুয়ারিতে এসেছিল।
  • Xiaomi 17T: চার বছর পর দেশে ফিরছে Xiaomi T সিরিজের ফোন, দুর্ধর্ষ ক্যামেরা, শক্তিশালী প্রসেসর থাকবে
    Xiaomi 17T সিরিজ মে 28 গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে। শাওমির নতুন সাব-ফ্ল্যাগশিপ ফোন ভারতেও লঞ্চের ইঙ্গিত দেওয়া হয়েছে। শাওমি ইন্ডিয়া তাদের অফিসিয়াল X অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানিয়েছে, "T আসছে"। অর্থাৎ এখানে Xiaomi 17T মডেলের কথা বলা হয়েছে বলে ধরে নেওয়া যায়।
  • Redmi Turbo 5: রেডমি টার্বো সিরিজ এই প্রথম ভারতে আসছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
    Redmi Turbo 5 শীঘ্রই ভারতে আসছে। শাওমির সাব ব্র্যান্ডটি প্রথমবার তাদের টার্বো ব্র্যান্ডিংয়ের স্মার্টফোন ভারতে আনছে। সংস্থা টিজারের মাধ্যমে আসন্ন ফোনের ডিজাইন প্রকাশ করেছে। হ্যান্ডসেটের একটি আলাদা মাইক্রোসাইট Amazon ও Xiaomi India ওয়েবসাইটে লাইভ হয়েছে। অর্থাৎ Redmi Turbo 5 ওই দুই অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিক্রি হবে।
  • Redmi: ভারতে আসছে রেডমির স্পিড ফোন, গেমিং-পারফরম্যান্সে তুলবে ঝড়? টিজারে বাড়ছে রহস্য
    রেডমি X প্ল্যাটফর্মে টিজারের জন্য যে সমস্ত লাইন পোস্ট করেছে, তা স্পিড ও পারফরম্যান্সের সঙ্গে জড়িত। অর্থাৎ ডিভাইসটি শক্তিশালী হার্ডওয়্যার, গেমিং, ও হাই স্পিডের উপর জোর দেবে। Amazon India এবং Xiaomi India ওয়েবসাইটে হ্যান্ডসেটের একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই লাইভ হয়েছে। অর্থাৎ স্মার্টফোনটি এই দুই প্ল্যাটফর্ম থেকে বিক্রি হবে।
  • Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
    Redmi Note 14 Pro 5G ও Note 14 Pro+ 5G-এর Prime এডিশন লঞ্চ হয়েছে। দুই স্মার্টফোন যথাক্রমে Dimensity 7300 Ultra ও Snapdragon 7s Gen 3 প্রসেসর ব্যবহার করেছে। ফোনগুলি অ্যামাজনে 3,000 টাকা কুপন ছাড়ে বিক্রি হচ্ছে। উভয় মডেলে কার্ভড ডিসপ্লে, 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ইনফ্রারেড ব্লাস্টার, IP68 রেটিং, এবং Dolby Atmos-এর মতো ফিচার্স রয়েছে।

Xiaomi India - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »