Redmi Turbo 5 ফার্স্ট সেলে 35,999 টাকায় কেনার সুযোগ পাওয়া যাচ্ছে ও এই দামে অন্যতম সেরা ফোন।
Photo Credit: Redmi
Redmi Turbo 5 is powered by a MediaTek Dimensity 8500 Ultra chipset
Redmi Turbo 5 এই মঙ্গলবার (জুন 16) ভারতে লঞ্চ হয়েছিল। লঞ্চের তিন দিন পর আজ (জুন 19) নতুন ফোনটির বিক্রি শুরু হয়েছে। স্পেশাল অফারে রেডমির নতুন মডেল 35,999 টাকায় কেনার সুবর্ণ সুযোগ পাওয়া যাচ্ছে। এই বাজেটে Redmi Turbo 5 সবচেয়ে শক্তিশালী স্মার্টফোনগুলোর মধ্যে একটি। এতে হাই-পারফরম্যান্স Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। এটি 100W ফাস্ট চার্জিং, 3D আইসলুপ কুলিং সিস্টেম, 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচাসের সঙ্গে এসেছে। চলুন ভারতে রেডমি টার্বো সিরিজের প্রথম মডেলের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Redmi Turbo 5 ভারতে 37,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের দাম 40,999 টাকা। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ICICI বা Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফলে ফোনের দুই স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 35,999 টাকা এবং 38,999 টাকায় নেমে আসবে।
রেডমির নতুন স্মার্টফোন Amazon, শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট, এবং কোম্পানির রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে। এটি নয় মাসের নো কস্ট EMI অফারে কেনার সুবিধা মিলবে। ডিভাইসটি নাইট্রো ব্লু, টার্বো হোয়াইট, ও অ্যাসফল্ট ব্ল্যাক কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাচ্ছে।
এতদিন ধরে ভারতের বাজারে রেডমির ঝুলিতে এমন এমন কোনও স্মার্টফোন ছিল না, যা পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি। Redmi Turbo 5 সেই শূন্যস্থান পূরণ করতে এসেছে৷ ফোনের প্রসেসর AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 2.3 মিলিয়নের বেশি স্কোর করেছে। এতে শক্তিশালী 7,560mAh সিলিকন কার্বন ব্যাটারি আছে৷ যার সঙ্গে 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট মিলবে।
রেডমি টার্বো 5-এর সামনে 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, 3,500 নিট পিক ব্রাইটনেস, 3,840 হার্টজ PWM ডিমিং, ও 1.5K রেজোলিউশন (1,268 x 2,756 পিক্সেল) অফার করে। বায়োমেট্রিক সিকিরিটির জন্য, স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনে IP66, IP68, IP69, ও IP69K স্তরের জল ও ধুলো প্রতিরোধী আছে৷
রেডমির লেটেস্ট ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.5 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। এটি 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ডিভাইসে HyperOS 3 প্রি-ইনস্টলড থাকছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy Tab S12 Ultra, Galaxy Tab S12+ Launched With MediaTek Dimensity 9500 SoC: Price, Specifications