Xiaomi 17T ভারতে 59,999 টাকায় লঞ্চ হলেও সেলের প্রথম দিন 54,999 টাকা দামে কেনা যাচ্ছে।
Photo Credit: Xiaomi
Xiaomi 17T is now available for purchase in India with Rs. 5,000 instant bank discount
Xiaomi 17T ভারতে লঞ্চ হওয়ার এক সপ্তাহের মধ্যেই বিক্রি শুরু হয়েছে। আজ (জুন 10) ফোনের প্রথম সেল অনুষ্ঠিত হচ্ছে। কোম্পানি স্পেশাল অফারে 5,000 টাকা ডিসকাউন্টে কেনার সুবর্ণ সুযোগ দিচ্ছে। Leica-এর সহযোগিতায় তৈরি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ শাওমির নতুন ফোনের সবচেয়ে বড় আকর্ষণ। এটি 5x পেরিস্কোপ টেলিফটো লেন্সের সঙ্গে এসেছে, যা এই সেগমেন্টে অন্য কোনও স্মার্টফোনে নেই। Xiaomi T সিরিজের ফোন চার বছরের বেশি সময় পর দেশের বাজারে প্রবেশ করেছে। চলুন স্মার্টফোনটির দাম, সেল অফার, ও সমস্ত খুঁটিনাটি দেখে নেওয়া যাক।
Xiaomi 17T ভারতের বাজারে 59,999 টাকায় উপলব্ধ। বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম 64,999 টাকা। তবে HDFC, SBI, ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে করা লেনদেনে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম যথাক্রমে 54,999 টাকা এবং 59,999 টাকায় নেমে আসবে।
এছাড়াও, ক্রেতারা তিন মাসের YouTube Premium, JioHotstar, Spotify Premium, ও Google AI Pro সাবস্ক্রিপশন পুরো বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। Xiaomi 17T বর্তমানে দেশজুড়ে অ্যামাজন, শাওমি ইন্ডিয়ার অনলাইন স্টোর, ও কোম্পানির অথোরাইজড রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে। ফোনটি ভায়োলেট, ব্ল্যাক, এবং ব্লু কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।
স্পেসিফিকেশনের কথা বললে, শাওমি 17টি ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে। একে যোগ্য সঙ্গত করছে 5x অপটিক্যাল জুম ও 120x ডিজিটাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। প্রতিটি ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের। হ্যান্ডসেটের সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। ডিভাইসে 6,500mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, যা 67W হাইপারচার্জ ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
Xiaomi 17T রান করে পাওয়ারফুল Dimensity 8500 Ultra প্রসেসরে। এটি ARM Mali-G720 জিপিইউ, LPDDR5x র্যাম, ও UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। ফোনটি IP68 ওয়াটার প্রোটেকশন রেটিং অফার করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Best Asus, HP, Lenovo and Dell Laptop Deals
iQOO Neo 12, iQOO Pad Pro Mini Launch Teased; Key Specifications Revealed