Xiaomi 17T একটি ক্যামেরা-কেন্দ্রিক ফোন ও এতে Leica Summilux ইমেজিং সিস্টেম আছে।
Photo Credit: Xiaomi
Xiaomi 17T is equipped with a dedicated 5x periscope telephoto camera
Xiaomi 17T অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (জুন 4) ভারতে লঞ্চ হল। Xiaomi T সিরিজের ফোন চার বছরের বেশি সময় পর দেশের বাজারে পা রাখল। এই সিরিজের অধীনে মূলত সাব-ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হয়। Xiaomi 17T মডেলের ক্ষেত্রেও তার ব্যতীক্রম হয়নি। অসাধারণ Leica ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ডেডিকেটেড 5x পেরিস্কোপ টেলিফটো লেন্স শাওমির নতুন স্মার্টফোনের অন্যতম আকর্ষণ। এটি 120x AI Ultra জুম, 67W ফাস্ট চার্জিং, 3D IceLoop ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও IP68 ওয়াটার প্রোটেকশন রেটিংয়ের সঙ্গে এসেছে। এছাড়াও, Dolby Atmos সাপোর্ট, ইনফ্রারেড ব্লাস্টার, NFC, ও Leica Summilux ইমেজিং সিস্টেম আছে।
Xiaomi 17T মডেলের দাম ভারতে 59,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ মিলবে। 64,999 টাকা দামের টপ ভ্যারিয়েন্টে 12 জিবি র্যাম ও 512 জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। তবে লঞ্চ অফারে 5,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়ার ফলে দুই ভার্সনের দাম যথাক্রমে 54,999 টাকা এবং 59,999 টাকায় নেমে আসবে।
শাওমির নতুন প্রিমিয়াম ফোন ভায়োলেট, ব্ল্যাক, ও ব্লু কালার অপশনে উপলব্ধ। সেল জুন 10 থেকে শুরু হচ্ছে৷ এটি শাওমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, Amazon, এবং শাওমির অফলাইন রিটেল স্টোরে উপলব্ধ হবে।
শাওমি 17টি দুর্দান্ত ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও Light Hunter 800 সেন্সরের সঙ্গে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5x অপটিক্যাল জুম ও 120x ডিজিটাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ-সহ 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকছে। প্রতিটি ক্যামেরা 60fps-এ 4K HDR10+ ভিডিও রেকর্ড করতে সক্ষম।
সেলফি ও ভিডিও কলের জন্য, 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরাও 4K ভিডিও শুট করতে সক্ষম। Xiaomi 17T-এর সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, ও ডলভি ভিশন সাপোর্ট করে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে।
পারফরম্যান্স নিয়ে বললে, Xiaomi 17T মডেলে চার ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। এটি ARM Mali-G720 GPU, LPDDR5x র্যাম, এবং UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 6,500mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, যা 67W হাইপারচার্জ ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon