Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 200MP ক্যামেরার দুর্ধর্ষ Xiaomi ফোন

Amazon Great Freedom সেলে Xiaomi 17 Ultra সরাসরি 10,000 টাকা কুপন ডিসকাউন্টের সঙ্গে বিক্রি হচ্ছে।

Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 200MP ক্যামেরার দুর্ধর্ষ Xiaomi ফোন

Photo Credit: Xiaomi

Amazon is currently offering a Rs 10,000 coupon discount on Xiaomi 17 Ultra

হাইলাইট
  • Xiaomi 17 Ultra মার্চে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে ভারতে এসেছে
  • স্মার্টফোনটি এখন অ্যামাজনে 10,000 টাকা কুপন ডিসকাউন্টে কেনা যাচ্ছে
  • Xiaomi 17 Ultra ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করে
বিজ্ঞাপন

Xiaomi 17 Ultra মার্চে ভারতে লঞ্চ হয়েছিল। এখন Amazon Great Freedom সেলে ফ্ল্যাগশিপ ফোনটি 10,000 টাকা কুপন ডিসকাউন্টের সঙ্গে বিক্রি হচ্ছে। আপনি যদি স্মার্টফোনে DSLR ক্যামেরার মতো ছবি তুলতে চান, তাহলে শাওমির মডেলটি কেনার কথা ভাবতেই পারেন। এই হ্যান্ডসেটে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এটি মার্কেটে প্রথম ফোন, যা Leica-এর তৈরি 1 ইঞ্চি LOFIC সেন্সর ব্যবহার করে। ডিভাইসটি 90W ফাস্ট চার্জিং, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 3D ডুয়াল চ্যানেল আইসলুপ কুলিং সিস্টেম,  ও IP68 + IP69 রেটিংয়ের সঙ্গে এসেছে।

Xiaomi 17 Ultra-এর সঙ্গে 10,000 টাকা কুপন ছাড় মিলছে

Xiaomi 17 Ultra ভারতে 16 জিবি র‍্যাম ও 512 জিবি অনবোর্ড স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ, যার দাম হল 1,39,999 টাকা।  অ্যামাজন এখন কোনও কার্ড ছাড়াই সরাসরি 10,000 টাকা কুপন ডিসকাউন্ট অফার করছে। ফলে প্রতিবেদন লেখার সময় এই ফোনের দাম 1,29,999 টাকায় নেমে এসেছে।

মনে রাখবেন, কুপন অফার যে কোনও সময় শেষ হয়ে যেতে পারে। ই-কমার্স প্ল্যাটফর্মটির লিস্টিং অনুসারে, Amazon Pay ICICI কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত 6,999 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারে। এটি সাদা ও কালো রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।

Xiaomi 17 Ultra স্পেসিফিকেশন ও ফিচার্স

শাওমি 17 আল্ট্রা-এর সামনে 6.9 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট আছে। স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ফোনের অপারেটিং সিস্টেম Android 17-এ আপগ্রেড করা যাচ্ছে।

Xiaomi 17 Ultra ফটোগ্রাফি ডিপার্টমেন্টে বাজিমাত করেছে। স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-যুক্ত একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। পিছনের ক্যামেরা ডলবি ভিশনের সাথে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এর 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

শাওমির ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর (3 ন্যানোমিটার) দেওয়া হয়েছে, যা LPDDR5x র‍্যাম এবং UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 6,000mAh ব্যাটারি রয়েছে৷ এটি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, 22.5W রিভার্স ওয়্যার্ড, ও 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Superb cameras
  • Solid design
  • Bright display
  • Decent battery backup and 90W wired fast-charging support
  • Photography kit (sold separately)
  • Bad
  • Expensive
  • Stereo speakers aren't very loud
Display 6.90-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 200-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 6,800mAh
OS Android 16
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »