Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও

Poco X8 Power বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে, যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও

Photo Credit: Poco

Poco X8 Power is equipped with a 10,000mAh battery

হাইলাইট
  • Poco X8 Power পাওয়ারফুল 10,000mAh ব্যাটারি পেয়েছে
  • Poco X8 মডেলেও বিশাল 9,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে
  • Poco X8 সিরিজের দুই মডেলেই Snapdragon প্রসেসর আছে
বিজ্ঞাপন

Poco X8 ও Poco X8 Power শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে। Poco X8 Power পাওয়ারফুল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে। Poco X8 মডেলেও বিশাল 9,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 67W ফাস্ট চার্জিং অফার করে। Poco X8 সিরিজের দুই মডেলেই Snapdragon প্রসেসর ব্যবহার করা হয়েছে। Poco X8 ও Poco X8 Power রিভার্স চার্জিং, ডুয়াল স্টেরিও স্পিকার, IP66 + IP68 + IP69 + IP69K রেটিং, Dolby Atmos, 1.5K AMOLED ডিসপ্লে, ও Android 16 ভিত্তিক Xiaomi HyperOS 3 সফটওয়্যার দিয়ে সজ্জিত।

Poco X8 ও Poco X8 Power দাম 

Poco X8 ভারতে 29,999 টাকায় লঞ্চ হয়েছে। অন্য দিকে, Poco X8 Power এসেছে 35,999 টাকায়। দুই ফোনেরই বেস মডেলে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। কোম্পানি লঞ্চ অফারে 2,000 টাকা কুপন ডিসকাউন্ট এবং 1,000 টাকা ব্যাঙ্ক অফার বা এক্সচেঞ্জ বোনাস দেবে। ফলে দুই স্মার্টফোনের দাম যথাক্রমে 26,999 টাকা এবং 32,999 টাকায় নেমে আসবে।

পোকোর নতুন ফোনগুলি সেপ্টেম্বর 11 থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে। Poco X8 ব্ল্যাক, অরেঞ্জ, ও হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে। Poco X8 Power ব্ল্যাক ও ইয়েলো কালার স্কিমের মধ্যে বেছে নেওয়া যাবে।

Poco X8 Power স্পেসিফিকেশন, ফিচার্স

পোকো এক্স 8 পাওয়ার ফোনের সামনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি ডলবি ভিশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, এবং 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিন TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

পোকোর নতুন ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এলং f/1.8 অ্যাপারচার-যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Poco X8 Power অক্টা-কোর Snapdragon 6 Gen 5 প্রসেসরে রান করে। এটি 8 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম ও সর্বোচ্চ 256 জিবি UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। এই ফোনে 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং, হাই-রেজ অডিও, ও ইনফ্রারেড ব্লাস্টার আছে।

Poco X8 স্পেসিফিকেশন ও ফিচার্স

পোকো এক্স8 ফোনের সামনেও 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, ও TÜV Rheinland-এর ট্রিপল আই কেয়ার সার্টিফিকেশন অফার করে। স্ক্রিনের উপরে Corning Gorilla Glaas Victus 2 প্রোটেকশন আছে। পাওয়ার ভ্যারিয়েন্টের মতো এতেও হাইপারওএস 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। ফোনটি Snapdragon 6s Gen 4 প্রসেসর ব্যবহার করে।

Poco X8

Poco X8
Photo Credit: Poco

পোকোর এই স্মার্টফোনের পিছনে f/1.8 অ্যাপারচার ও 5P লেন্স-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 16 মেগাপিক্সেল (f/2.4 অ্যাপারচার) ক্যামেরা বর্তমান। Poco X8 মডেলেও 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও ইনফ্রারেড ব্লাস্টার আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »