Redmi Note 17 5G অ্যামাজন এবং শাওমির ওয়েবসাইটের মাধ্যমে ভারতে বিক্রি হবে।
Photo Credit: Redmi
Redmi Note 17 5G is confirmed to feature an 8,000mAh battery in India
Redmi Note 17 5G নিয়ে যাবতীয় জল্পনার অবসান। রেডমি নোট সিরিজের নতুন স্মার্টফোন আগামী আগস্ট 6 (বৃহস্পতিবার) ভারতে লঞ্চ হচ্ছে। শাওমির সহযোগী সংস্থাটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা করেছে। নতুন ফোনের ব্যাটারি এবং ডিসপ্লে কেমন হবে, সেটাও প্রকাশ করেছে তারা। সম্প্রতি Redmi Note 17 এবং Note 17 Pro চীনে আত্মপ্রকাশ করেছে। স্ট্যান্ডার্ড মডেলটি চীনের বাইরে সবার প্রথমে ভারতে উপলব্ধ হবে। এটি Redmi Note সিরিজের প্রথম হ্যান্ডসেট, যেখানে 8,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার হয়েছে। Redmi Note 17 5G-এর ভারতীয় দাম ইতিমধ্যেই ফাঁস হয়েছে।
X-এর একটি পোস্টে রেডমি ইন্ডিয়া Redmi Note 17 5G মডেলের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। সংস্থা নিশ্চিত করেছে, ফোনটি 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং অ্যামোলেড স্ক্রিনের সঙ্গে ভারতের বাজারে আসবে। এটি অ্যামাজন এবং শাওমির ওয়েবসাইটে বিক্রি হবে।
রেডমি নোট 17 5G ফোনের চীনা ভ্যারিয়েন্টের মতো ভারতীয় মডেলেও একই ডিজাইন দেখা গিয়েছে। এটি পিঙ্ক ও ব্লু কালার অপশনে উপলব্ধ হবে। ফাঁস হওয়া রিপোর্ট অনুসারে, ফোনটির বিক্রি আগস্ট 11 শুরু হবে। হ্যান্ডসেটের বেস 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম 30,999 টাকা হতে পারে।
অন্য দিকে, এই ফোনের 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ কনফিগারেশন 33,000 টাকায় আসতে পারে। জানিয়ে রাখি, Redmi Note 17 চীনে 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে উপলব্ধ। এটি FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,800 নিট পিক ব্রাইটনেস অফার করে।
রেডমির নতুন নোট ফোনের ব্যাক প্যানেলে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। ফোনটি Hyper OS 3 কাস্টম সফটওয়্যারে চলে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। এতে Snapdragon 4 Gen 4 প্রসেসর, 45W ফাস্ট চার্জিং, ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট আছে।
Redmi Note 17 Pro কবে ভারতে লঞ্চ হবে, তা জানা যায়নি। এটি 6.83 ইঞ্চি OLED ডিসপ্লে দিয়ে সজ্জিত, যা 1.5K রেজোলিউশন, 3,200 নিট পিক ব্রাইটনেস, এবং HDR10+ অফার করে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। ফোনে Snapdragon 6s Gen 4 প্রসেসর, 67W ফাস্ট চার্জিং, 9,000mAh ব্যাটারি, ও 22.5W রিভার্স চার্জিং ফিচার পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999