লঞ্চ হল OnePlus Bullets Wireless Z: এক চার্জে চলবে 20 ঘণ্টা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 15 এপ্রিল 2020 17:18 IST
হাইলাইট
  • OnePlus Bullets Wireless Z-এ থাকছে ম্যাগনেটিক কন্ট্রোল থাকছে
  • ঘাম ও জলে এই ইয়ারফোনের ক্ষতি হবে না
  • নতুন ইয়ারফোনের ওজন 28 গ্রাম

OnePlus Bullets Wireless Z -এ থাকছে 9.2 মিমি ডাইনামিক ড্রাইভার

OnePlus 8 ও OnePlus 8 Pro-র সঙ্গেই মঙ্গলবার লঞ্চ হয়েছে OnePlus Bullets Wireless Z। মাত্র 10 মিনিট চার্জ করে এই ইয়ারফোনে 10 ঘণ্টা গান শোনা যাবে। সম্পূর্ণ চার্জে চলবে 20 ঘণ্টা। আগের ভার্সানের মতোই Bullets Wireless Z-এ থাকছে ম্যাগনেটিক কন্ট্রোল, কুইক পেয়ার ও কুইক সুইচ।

OnePlus Bullets Wireless Z-এর দাম 49.95 মার্কিন ডলার (প্রায় 3,800 টাকা)। গত বছর 99 মার্কিন ডলারে লঞ্চ হয়েছিল OnePlus Bullets Wireless 2। প্রায় অর্ধেক দামে বাজারে এসেছে নতুন ইয়ারফোনটি। শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রোডাক্ট বিক্রি শুরু করবে OnePlus।

Advertisement

কোম্পানি জানিয়েছে Bullets Wireless Z-এ রয়েছে IP55 রেটিং। ফলে ঘাম ও জলে এই ইয়ারফোনের ক্ষতি হবে না। থাকছে 9.2 মিমি ডাইনামিক ড্রাইভার। গেম খেলার জন্য থাকছে লো লেটেন্সি মোড। নতুন ইয়ারফোনের ওজন 28 গ্রাম। থাকছে Bluetooth 5.0 ও Usb Type-C পোর্ট। বাক্সের মধ্যে থাকবে তিনটি সিলিকন ইয়ারবাড।

কালার ডিসপ্লে, হার্ট রেট সেন্সর সহ লঞ্চ হল Redmi Band

একই ইভেন্ট থেকে মঙ্গলবার লঞ্চ হয়েছে OnePlus 8 ও OnePlus 8 Pro। OnePlus 8 Pro-র দাম শুরু হচ্ছে 899 মার্কিন ডলার (প্রায় 68,400 টাকা) থেকে। অন্যদিকে OnePlus 8-এর দাম শুরু হচ্ছে 699 মার্কিন ডলার থেকে। 21 এপ্রিল ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে এই দুই ফোন বিক্রি শুরু হবে। মার্কিন দুনিয়ায় এই ফোন বিক্রি শুরু হবে 29 এপ্রিল।যদিও ভারতে OnePlus 8 Pro ও OnePlus 8 -এর দাম ও লঞ্চের দিন প্রকাশ করেনি চিনের কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.