প্রথম ঝলকেই চমক! এবার স্মার্টওয়াচ আনছে Oppo

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 31 জানুয়ারী 2020 10:34 IST
হাইলাইট
  • Oppo স্মার্টওয়াচের সঙ্গে Apple Watch ডিজাইনের সাদৃশ্য রয়েছে
  • নতুন স্মার্টওয়াচে কার্ভড ডিসপ্লে ব্যবহার করেছে Oppo
  • Oppo স্মার্টওয়াচে ইসিজি সাপোর্ট থাকবে

Oppo স্মার্টওয়াচে থাকছে কার্ভড গ্লাস ডিজাইন

Photo Credit: Weibo/ Brian Shen

অনেক দিন ধরেই বিভিন্ন রিপোর্টে Oppo-র স্মার্টওয়াচ তৈরির খবর সামনে আসছিল। বৃহস্পতিবার এই প্রোডাক্টের প্রথম ঝলক প্রকাশ করেছেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ব্রিয়ান শেন। নতুন স্মার্টওয়াচের একটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে Oppo স্মার্টওয়াচের সঙ্গে Apple Watch ডিজাইনের সাদৃশ্য রয়েছে। নতুন স্মার্টওয়াচে কার্ভড ডিসপ্লে ব্যবহার করেছে Oppo। স্মার্টওয়াচের ডান দিকে থাকছে ফিজিক্যাল বাটন।

অপটিকাল হার্ট রেট সেন্সর সহ ভারতে এল Huawei Band 4

Advertisement

সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে কোম্পানির প্রথম স্মার্টওয়াচের ছবি প্রকাশ করেছেন শেন। ছবি প্রকাশ করলেই এই ডিভাইসের নাম প্রকাশ করেননি তিনি। ছবিতে Oppo স্মার্টওয়াচে সোনালি রঙের মেটাল ফ্রেম দেখা গিয়েছে। সঙ্গে রয়েছে ক্রিম কালারের সিলিকন স্ট্র্যাপ। শেন জানিয়েছেন এটাই 2020 সালের সবথেকে সুন্দর স্মার্টওয়াচের তকমা ছিনিয়ে নিতে পারে। স্মার্টওয়াচের ওয়াচফেসে ডিজিটাল ঘড়ির নীচে রয়েছে একটি ফুলের ডিজাইন।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

চলতি মাসে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল Oppo স্মার্টওয়াচে ইসিজি সাপোর্ট থাকবে। Apple Watch-এও এই ফিচার রয়েছে। 2020 সালের মার্চ মাসের আগে এই স্মার্টওয়াচ বাজারে আনবে Oppo। গত বছর Apple Watch ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে Mi Wach লঞ্চ করেছিল Xiaomi। একই পথে হেঁটে এবার স্মার্টওয়াচ লঞ্চ করবে Oppo।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Oppo Smartwatch, Brian Shen
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  2. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  3. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  4. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
  5. 5,500 টাকা ডিসকাউন্টে মিলছে দুর্দান্ত ক্যামেরা ও বিশাল ব্যাটারির Oppo ফোন
  6. মাত্র 51 টাকায় আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে Jio, পুরো মাস অফুরন্ত ইন্টারনেট
  7. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  8. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  9. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  10. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.