ভারতে সাতটি নতুন LED টিভি লঞ্চ করল Philips

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 ডিসেম্বর 2018 17:20 IST
হাইলাইট
  • ভারতে লঞ্চ হল সাতটি নতুন Philips LED টিভি
  • 22 ইঞ্চি থেকে 65 ইঞ্চি ডিসপ্লে সাইজে এই টিভিগুলি পাওয়া যাবে
  • স্মার্ট টিভিতে চলবে কোম্পানির নিজস্ব Philips এর Saphi অপারেটিং সিস্টেম

9,990 টাকা থেকে এই টিভিরগুলির দাম শুরু হচ্ছে

ভারতে লঞ্চ হল সাতটি নতুন Philips LED টিভি। 22 ইঞ্চি থেকে 65 ইঞ্চি ডিসপ্লে সাইজে এই টিভিগুলি পাওয়া যাবে। এর মধ্যে কয়েকটি স্মার্ট টিভি। স্মার্ট টিভিতে চলবে কোম্পানির নিজস্ব Philips এর Saphi অপারেটিং সিস্টেম। এছাড়াও থাকছে অ্যাম্বিলাইট আর HDR Plus। টপ মডেলে থাকবে OLED+ ডিসপ্লে। 9,990 টাকা থেকে এই টিভিরগুলির দাম শুরু হচ্ছে। অনলাইন ও অফলাইন ডিসেম্বরের মাঝামাঝি ভারতে এই টিভি বিক্রি শুরু করবে Phillips।

22 ইঞ্চি FHD 5400 সিরিজের (22PFT5403S) দাম 9,990 টাকা। এছাড়াও 4200 সিরিজের (32PHT4233S) দাম 17,990 টাকা, 5800 সিরিজের (32PHT5813S) দাম 22,990 টাকা, 5800 সিরিজের (43PFT5813S) দাম 42,990 টাকা, 6100 সিরিজের (50PUT6103S) দাম 66,990 টাকা, 6100 সিরিজের (55PUT6103S) দাম 79,990 টাকা আর 6700 সিরিজের (65PUT6703S) দাম 1,49,990 টাকা।

Advertisement

এই সবকটি মডেলের মধ্যে সবথেকে বড় 65 ইঞ্চি 65PUT6703S/94 মডেলটি। এই টিভিতে রয়েছে তিন দিকের অ্যাম্বিয়েন্ট লাইট টেকনোলজি। যা টিভির পিছনে সঠিক অ্যাম্বিয়েন্ট লাইট তৈরী করবে। ফ্ল্যাগশিপ মডেল ছাড়াও কোম্পানির 5800, 6100 আর 6700 সিরিজের টিভিগুলিতে চলবে Saphi অপারেটিং সিস্টেম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  2. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  3. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  4. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  5. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  6. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  7. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  8. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  9. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  10. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.