টাচস্ক্রিন ডিসপ্লে সহ লঞ্চ হল Realme Watch; দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 মে 2020 17:07 IST
হাইলাইট
  • 5 জুন বিক্রি শুরু হবে
  • থাকছে হার্টরেট সেন্সর
  • 20 দিন ব্যাক আপ পাওয়া যাবে

Realme Watch

ভারতে লঞ্চ হল Realme'র প্রথম স্মার্টওয়াচ। নতুন Realme Watch-এ থাকছে টাচস্ক্রিন ডিসপ্লে। এই স্মার্টওয়াচে 2.5D কার্ভড ডিসপ্লে ব্যবহার করেছে চিনের সংস্থাটি। লঞ্চের সময় এই স্মার্টওয়াচে 12টা ওয়াচফেস থাকছে। ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে 100টা ওয়াচফেস পাঠাবে Realme। থাকছে হার্টরেট সেন্সর ও 14টা স্পোর্টস মোড।

Realme Watch-এর দাম

Realme Watch-এর দাম 3,999 টাকা। 5 জুন Flipkart ও Realme.com থেকে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু হবে। Flipkart ও Realme.com থেকে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে।

Advertisement

Realme Watch-এর স্পেসিফিকেশন

বাজারের অন্যান্য স্মার্টওয়াচের মতোই Realme Watch-এও স্মার্ট ফিচারের সঙ্গেই রয়েছে একাধিক স্পোর্টস ট্র্যাকিং মোড। থাকছে রিয়েল টাইম হার্ট-রেট সেন্সর। এছাড়াও রক্তে অক্সিজেনের পরিমাণ মাপতে রয়েছে SpO2 সেন্সর।

এই স্মার্টওয়াচে 14টা স্পোর্টস ট্র্যাকিং মোড রয়েছে। এছাড়াও স্মার্টফোনের ভয়েস কল, এসএমএস ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অন্যান্য অ্যাপ নোটিফিকেশন দেখে নেওয়া যাবে। এছাড়াও স্মার্টওয়াচ থেকে মিউজিক প্লে-ব্যাক নিয়ন্ত্রণ করা যাবে। ক্যামেরার রিমোট শাটার হিসাবে ব্যবহার করা যাবে এই স্মার্টওয়াচ।

যদিও অন্যান্য প্রিমিয়াম স্মার্টওয়াচের মতো Realme Watch থেকে ভয়েস কল করা যাবে না। যদিও ভয়েস কল রিজেক্ট করার অপশন থাকছে। Realme Link অ্যাপ ব্যবহার করে এই এই স্মার্টওয়াচ স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে।

Advertisement

Realme Watch-এ রয়েছে একটি 1.4 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। সঙ্গে রয়েছে 2.5D কার্ভড গ্লাস। কোম্পানির দাবি এক চার্জে 20 দিন চলবে এই স্মার্টওয়াচ। Realme Watch-এর ওজন 31 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.