ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে Realme Watch; দাম ও স্পেসিফিকেশন

Realme Watch-এর দাম 3,999 টাকা। শুক্রবার দুপুর 12 টায় Flipkart ও Realme.com থেকে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু হয়েছে।

ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে Realme Watch; দাম ও স্পেসিফিকেশন

Realme Watch

বিজ্ঞাপন

মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme Watch। কোম্পানির প্রথম স্মার্টওয়াচে থাকছে টাচস্ক্রিন ডিসপ্লে। এই স্মার্টওয়াচে 2.5D কার্ভড ডিসপ্লে ব্যবহার করেছে চিনের সংস্থাটি। লঞ্চের সময় এই স্মার্টওয়াচে 12টা ওয়াচফেস থাকছে। ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে 100টা ওয়াচফেস পাঠাবে Realme। থাকছে হার্টরেট সেন্সর ও 14টা স্পোর্টস মোড।

Realme Watch-এর দাম

Realme Watch-এর দাম 3,999 টাকা। শুক্রবার দুপুর 12 টায় Flipkart ও Realme.com থেকে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু হয়েছে।

Realme Watch-এর স্পেসিফিকেশন

বাজারের অন্যান্য স্মার্টওয়াচের মতোই Realme Watch-এও স্মার্ট ফিচারের সঙ্গেই রয়েছে একাধিক স্পোর্টস ট্র্যাকিং মোড। থাকছে রিয়েল টাইম হার্ট-রেট সেন্সর। এছাড়াও রক্তে অক্সিজেনের পরিমাণ মাপতে রয়েছে SpO2 সেন্সর।

এই স্মার্টওয়াচে 14টা স্পোর্টস ট্র্যাকিং মোড রয়েছে। এছাড়াও স্মার্টফোনের ভয়েস কল, এসএমএস ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অন্যান্য অ্যাপ নোটিফিকেশন দেখে নেওয়া যাবে। এছাড়াও স্মার্টওয়াচ থেকে মিউজিক প্লে-ব্যাক নিয়ন্ত্রণ করা যাবে। ক্যামেরার রিমোট শাটার হিসাবে ব্যবহার করা যাবে এই স্মার্টওয়াচ।

যদিও অন্যান্য প্রিমিয়াম স্মার্টওয়াচের মতো Realme Watch থেকে ভয়েস কল করা যাবে না। যদিও ভয়েস কল রিজেক্ট করার অপশন থাকছে। Realme Link অ্যাপ ব্যবহার করে এই এই স্মার্টওয়াচ স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে।

Realme Watch-এ রয়েছে একটি 1.4 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। সঙ্গে রয়েছে 2.5D কার্ভড গ্লাস। কোম্পানির দাবি এক চার্জে 20 দিন চলবে এই স্মার্টওয়াচ। Realme Watch-এর ওজন 31 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »