স্বাস্থ্য অনুসরণ সম্পর্কিত বৈশিষ্ট্য নিয়ে এসেছে শাওমি কোম্পানীর এক নতুন ঘড়ি - Redmi Band 3

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 7 নভেম্বর 2024 11:19 IST
হাইলাইট
  • Redmi Band 3-এ জল থেকে সুরক্ষার জন্য 5 ATM রেটিং আছে
  • স্মার্ট পরিধানযোগ্যটি মাসিক স্বাস্থ্য অনুসরণ প্রক্রিয়াকে সমর্থন করে
  • স্মার্টব্যান্ডটি ম্যাগনেটিক চার্জিং ব্যাবস্থাকে সমর্থন করে

Redmi Band 3 comes in black, beige, dark grey and green, pink and yellow shades

Photo Credit: Xiaomi

চীনে Redmi Band 3 লঞ্চ করা হয়েছে। স্মার্টব্যান্ডটি
একটি 1.47 ইঞ্চির আয়তকার স্ক্রিন দ্বারা সজ্জিত হয়ে আছে এবং এটির রিফ্রেশরেট 60Hz। এটি 18 দিন পর্যন্ত ব্যাটারি লাইফের প্রতিশ্রুতি দিয়েছে। এটিতে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত এবং সুস্থতা পর্যবেক্ষণের বৈশিষ্ট্য আছে, যেমন- হৃদস্পন্দন,রক্তে অক্সিজেনের মাত্রা এবং ঘুমের নিয়মিত কালক্রম অনুসরণকরনের প্রক্রিয়া। স্মার্ট পরিধানযোগ্যটিকে জল থেকে সুরক্ষিত রাখার জন্য 5ATM রেটিং যুক্ত করা হয়েছে। এটিতে 50টিরও বেশি স্পোর্টমোড আছে এবং এটি 100টিরও বেশি ওয়াচফেস সমর্থন করে। ঘড়িটি শাওমি কোম্পানীর HyperOS দ্বারা চালিত।

Redmi Band 3-এর দাম এবং উপলব্ধতা:

চীনে Redmi Band 3-এর দাম CNY 159 (ভারতীয় মূল্যে প্রায় 1,900টাকা)। চীনেতে এটি শাওমি কোম্পানীর চিনা ই-স্টোরের মাধ্যমে ক্রয় করার জন্য উপলব্ধ করা হয়েছে। স্মার্টব্যান্ডটি পাঁচটি রঙ যেমন-
কালো, বেইজ, গাঢ় ধূসর, সবুজ, গোলাপী এবং হলুদ রঙের বিকল্পে পাওয়া যাবে।

Redmi Band 3-এর স্পেসিফিকেশন:

Redmi Band 3 একটি 1.47 ইঞ্চির আয়তকার স্ক্রিন দ্বারা সজ্জিত। এটির পিক্সেল রেজোলিউশন 172×320 এবং রিফ্রেশরেট 60Hz। স্মার্টব্যান্ডটির আকারের পরিমাপ 9.99মিমি পুরু এবং ওজন 16.5গ্রাম। এটি জল থেকে সুরক্ষার জন্য একটি 5ATM রেটিং পেয়েছে। এটি 100টিরও বেশি ওয়াচফেস সমর্থন করে।

Redmi Band 3 বিভিন্ন ধরনের স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কিত পর্যবেক্ষণের বৈশিষ্ট্য নিয়ে এসেছে যেমন -
হৃদস্পন্দন , রক্তে অক্সিজেনের মাত্রা এবং ঘুমের অনুসরণ প্রক্রিয়া। স্মার্ট পরিধানযোগ্য ব্যান্ডটি ঘুম এবং মাসিক চক্রকে পর্যবেক্ষণের বৈশিষ্ট্য নিয়ে এসেছে। এটিতে 50% স্পোর্টমোড আছে বলে জানা গিয়েছে।

Redmi Band 3 ব্যান্ডটিতে একটি 300mAhএর ব্যাটারী আছে। সাধারণ ব্যবহারে ব্যাটারিটি 18 দিন পর্যন্ত চলার দাবি করে। কোম্পানীর বলেছে যে, Redmi Band 3-টি একটানা ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারিটি 9 দিন পর্যন্ত চলতে পারবে। স্মার্টব্যান্ডটি দুই ঘণ্টার মধ্যে 0 থেকে 100% পর্যন্ত চার্জ হতে সক্ষম। এটি ম্যাগনেটিক চার্জিং এবং ব্লুটুথ 5.3 সংযোগ ব্যাবস্থা সমর্থন করে। এছাড়াও স্মার্টব্যান্ডটি WeChat এবং AliPay অফলাইন পেমেন্টকেও সমর্থন করে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.