Amazon ও Flipkart সেল: প্রথম আড়াই দিনে কত প্রোডাক্ট বিক্রি করল Xiaomi?

 Xiaomi জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা 7 টায় এই সেলে মোট 25 লক্ষ প্রোডাক্ট বিক্রি করেছে। এর মধ্যে 20 লক্ষের বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে। এত কম সময়ে এর আগে কখনো এই বিপুল পরিমান স্মার্টফোন বিক্রি করেনি Xiaomi।

Amazon ও Flipkart সেল: প্রথম আড়াই দিনে কত প্রোডাক্ট বিক্রি করল Xiaomi?

Amazon ও Flipkart সেলে 20 লক্ষের বেশি Xiaomi স্মার্টফোন বিক্রি হয়েছে

হাইলাইট
  • এই সেলে মোট 25 লক্ষ প্রোডাক্ট বিক্রি করেছে Xiaomi
  • 20 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছিল Xiaomi
  • বিক্রি হয়েছে 1 লক্ষ স্মার্ট টিভি
বিজ্ঞাপন

বুধবার থেকে Amaozn ও Flipkart এ শুরু হয়েছে ধামাকা সেল। এই সেলে সব গ্যাজেট সহ সব ধরনের প্রোডাক্টে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Flipkart ও Amazon এর এই উৎসবের সেলে যে সব কোম্পানি সবথেকে বেশি প্রোডাক্ট বিক্রি করছে তার মধ্যে অন্যতম Xiaomi। চিনের কোম্পানিটি জানিয়েছে গত আড়াই দিনে প্রাই 25 লক্ষ প্রোডাক্ট বিক্রি হয়েছে। এর মধ্যেইরয়েছে কোম্পানিরব স্মার্ট টিভি, পাওয়ারব্যাঙ্ক, হেডফোন, রাউটার ও স্মার্টফোন।

 Xiaomi জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা 7 টায় এই সেলে মোট 25 লক্ষ প্রোডাক্ট বিক্রি করেছে। এর মধ্যে 20 লক্ষের বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে। এত কম সময়ে এর আগে কখনো এই বিপুল পরিমান স্মার্টফোন বিক্রি করেনি Xiaomi। গত বছর প্রথম দুই দিনে 10 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছিল Xiaomi। এর সাথেই মোট 1 লক্ষ স্মার্ট টিভি ও 4 লক্ষ অন্যান্য প্রোডাক্ট বিক্রি হয়েছে।

এই সেলের আগে কোম্পানির প্রোডাক্টের বিপুল পরিমানে বিজ্ঞাপন করা হয়েছিল। সেই বিজ্ঞাপন কাজে লেগেছে বলেই মনে করছেন কোম্পানির প্রতিনিধি। এই সময়ে সবথেকে বেশি বিক্রি হয়েছে Redmi 6A স্মার্টফোন। এছাড়াও Amazon ওয়েবসাইটে সবথেকে বেশি বিক্রি হওয়া 10 টি স্মার্টফোনের সমকটি  Xiaomi স্মার্টফোন।

প্রসঙ্গত এই সেলে  Xiaomiর একাধিক স্মার্টফোনে বিপুল ছাড় পাচ্ছেন গ্রাহকরা। এর মধ্যেই অন্যতম Mi Mix 2, Redmi Note 5 Pro, Poco F1, Redmi 6 Pro, Redmi Y2, Mi A2 এর মতো জনপ্রিয় ফোনগুলি। এছাড়াও Mi LED Smart TV 4A, Mi LED TV 4C Pro, Mi TV 4A Pro, 10000mAh Mi Power Bank 2i, 20000mAh Mi Power Bank 2i আর Mi Band - HRX Edition এর মতো প্রডাক্টগুলিতেও মিলছে দেদার ছাড়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »