Realme 2 Pro, Mi A2 আর Vivo V9 Pro এর মধ্যে সেরা কোনটি?

সম্প্রতি এক ইভেন্টে লঞ্চ হয়েছে Realme 2 Pro। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন ফোনের ভিতরে লেটেস্ট Snapdragon 660 চিপসেটের উপস্থিতি। এছাড়াও Realme 2 Pro তে রয়েছে ওয়াটার ড্রপ নচ, 8GB পর্যন্ত RAM। এর আগেই ভারতে Mi A2 আর  Vivo V9 Pro প্রো ফোনে দেখা গিয়েছে একই চিপসেট।

Realme 2 Pro, Mi A2 আর Vivo V9 Pro এর মধ্যে সেরা কোনটি?

তিনটি ফোনেই রয়েছে Snapdragon 660 চিপসেট

হাইলাইট
  • Realme 2 Pro তে রয়েছে 8GB পর্যন্ত RAM
  • Xiaomi Mi A2 তে রয়েছে স্টক Android
  • Vivo V9 Pro তে রয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে
বিজ্ঞাপন

সম্প্রতি এক ইভেন্টে লঞ্চ হয়েছে Realme 2 Pro। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন ফোনের ভিতরে লেটেস্ট Snapdragon 660 চিপসেটের উপস্থিতি। এছাড়াও Realme 2 Pro তে রয়েছে ওয়াটার ড্রপ নচ, 8GB পর্যন্ত RAM। এর আগেই ভারতে Mi A2 আর  Vivo V9 Pro প্রো ফোনে দেখা গিয়েছে একই চিপসেট। এই তিনটি ফোনের মধ্যে কোনটি সেরা? এক নজরে দেখে নেওয়া যাক:

Realme 2 Pro, Mi A2 ও Vivo V9 Pro এর দাম

ভারতে 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 Pro এর দাম 13,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজ ও 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে যথাক্রমে 15,990 টাকা আর 17,990 টাকা।

ভারতে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2  এর দাম 16,999 টাকা। তবে এখনই  এই ফোনের 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি শুরু করবে না Xiaomi। চারটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Mi A2।

ভারতে Vivo V9 Pro এর দাম 17,990 টাকা। আপাতত শুধুমাত্র কালো রঙে পাওয়া যাবে এই ফোন। শুধুমাত্র Amazon থেকেই V9 Pro কেনা যাবে।

Realme 2 Pro, Mi A2 ও Vivo V9 Pro স্পেসিফিকেশান

Realme 2 Pro ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Mi A2 তে থাকবে Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Vivo V9 Pro ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব FunTouch OS 4.0 স্কিন।

Realme 2 Pro তে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ছোট ওয়াটার ড্রপ নচ। এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে।ব ডিসপ্লের উপরে কোন নচ নেই। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। Vivo V9 Pro ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি  ডিসপ্লে। 90 শতাংশের বেশি স্ক্রিন টু বডি রেশিও রয়েছে এই ফোনে। ডিসপ্লের ইউপরে রয়েছে একটি নচ। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। তিনটি ফোনের ডিসপ্লেতে FHD+ রেসোলিউশান পাওয়া যাবে।

এই তিন ফোনেই রয়েছে Snapdragon 660 চিপসেট। Realme 2 Pro তে রয়েছে 4GB/6GB/8GB RAM আর 64GB/128GB স্টোরেজ। Mi A2 তে রয়েছে 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।  Vivo V9 Pro তে রয়েছে 6GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16MP Sony IMX398 প্রাইমারি সেন্সার। এই ক্যামেরা দিয়ে 30fps স্পিডে 4K ভিডিও তোলা যাবে। এছাড়াও থাকবে একটি 16MP সেলফি ক্যামেরা। Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। ছবি তোলার জন্য V9 Pro এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2MP সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 12MP সেলফি ক্যামেরা।

Realme 2 Pro  ও Mi A2  তে রয়েছে যথাক্রমে 3500 mAh ও 3010 mAh ব্যাটারি Vivo V9 Pro তে রয়েছে 3260 mAh ব্যাটারি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  2. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  3. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  4. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
  5. OnePlus Nord Buds 4 বাজেটে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি লাইফের সঙ্গে লঞ্চ হল
  6. Samsung Galaxy A27 5G মোট চারটি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, 6 বছর Android আপগ্রেড পাবে
  7. সেলফির নিয়ম বদলে দিচ্ছে Oppo Reno 16 সিরিজ, অভিনব Bubble স্ক্রিনের সঙ্গে ভারতে আসছে
  8. অপেক্ষার অবসান, Nothing Phone 4b ফোনের ছবি প্রকাশ্যে, বাজেটে কী সুন্দর ডিজাইন!
  9. OpenAI আনল নিজেদের প্রথম AI চিপ Jalapeno, ক্ষমতা বাড়বে চ্যাটজিপিটির?
  10. Airtel গ্রাহকদের জন্য আনন্দের খবর, ফ্রি-তে মিলছে 8,500 টাকার রিওয়ার্ডস
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »