পুজোর আগেই তিন তিনটি স্মার্টটিভি বাজারে আনছে Xiaomi

ভারতে 32 ইঞ্চি Mi TV 4C Pro এর দাম 14.999 টাকা। 49 ইঞ্চি Mi TV 4A Pro এর দাম 29,999 টাকা এই দুটি মডেল আগামী 9 অক্টোবর থেকে Amazon.in আর Mi.com থেকে পাওয়া যাবে। Mi TV 4 Pro কিনতে খরচ হবে 49,999 টাকা।

পুজোর আগেই তিন তিনটি স্মার্টটিভি বাজারে আনছে Xiaomi

ভারতে 32 ইঞ্চি Mi TV 4C Pro এর দাম 14.999 টাকা।

হাইলাইট
  • বৃহস্পতিবার ভারতে তিনটি নতুন টিভি লঞ্চ করল Xiaomi
  • 32 ইঞ্চি, 49 ইঞ্চি আর 55 ইঞ্চি মডেলগুলি লঞ্চ হয়েছে
  • তিনটি টিভিতেই ভয়েস সার্চ ফিচার যোগ হয়েছে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভারতে তিনটি নতুন স্মার্টটিভি লঞ্চ করল Xiaomi। এই টিভিগুলি হল 32 ইঞ্চি Mi TV 4C Pro, 49 ইঞ্চি Mi TV 4A Pro আর 55 ইঞ্চি Mi TV 4 Pro। তিনটি টিভিতেই কোম্পানির আগের সব টিভির মতোই PatchWall UI স্কিন থাকবে। এছাড়াও এই তিনটি টিভির সাথেই থাকবে Android TV অপশান। রিমোটে একটি বাটন টিপে টিভির অপারেটিং সিস্টেম বদলে নেওয়া যাবে। এছাড়াও তিনটি টিভিতেই ভয়েস সার্চ ফিচার যোগ হয়েছে। এই লঞ্চ ইভেন্টে  Xiaomi জানিয়েছে এই মুহুর্তে সারা দেশে 650 টি টিভি সার্ভিস সেন্টার রয়েছে।

Mi TV 4C Pro, Mi TV 4A Pro আর Mi TV 4 Pro এর দাম

ভারতে 32 ইঞ্চি Mi TV 4C Pro এর দাম 14.999 টাকা। 49 ইঞ্চি Mi TV 4A Pro এর দাম 29,999 টাকা এই দুটি মডেল আগামী 9 অক্টোবর থেকে Amazon.in আর Mi.com থেকে পাওয়া যাবে। Mi TV 4 Pro কিনতে খরচ হবে 49,999 টাকা। এই টিভি বিক্রি শুরু হবে 10 অক্টোবর দুপুর 12 টায়। শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে কেনা যাবে Mi TV 4 Pro। তবে আপাতত প্রথম এক মাসের জন্য টিভির দাম জানিয়েছে চিনের কোম্পানি। শিঘ্রই Mi Home সহ একাধিক অফলাইন রিটেল শপে পাওয়া যাবে এই টিভিগুলি।

Mi TV 4C Pro, Mi TV 4A Pro আর Mi TV 4 Pro স্পেসিফিকেশান

55 ইঞ্চি Mi TV 4 Pro তে থাকবে একটি 4K প্যানেল। অন্যদিকে 49 ইঞ্চি Mi TV 4A Pro তে থাকবে একটু FHD প্যানেল। এই দুটি টীভিতেই HDR সাপোর্ট থাকবে। অন্যদিকে Mi TV 4C Pro তে থাকবে একটি 720p HD প্যানেল। এই বছরের শুরুতে লঞ্চ হওয়া Mi TV 4 এর মতোই খুবই পাতলা নতুন 55 ইঞ্চি Mi TV 4 Pro। এই টিভিটি মাত্র 4.9 মিমি চওড়া।

নতুন তিনটি ভেরিয়েন্টেই থাকবে এক জোড়া 20W স্পিকার। এর সাথেই থাকবে 20 বোতামের রিমোট। এই রিমোটে থাকছে ভয়েস সার্চ ফিচার। এছাড়াও থাকবে Bluetooth, Wifi আর ইথারনেট। প্রত্যেক টিভিতে থাকবে তিনটি HDMI, দুটি USB একটি S/PDIF পোর্ট। 32 ইঞ্চি Mi TV 4C Pro তে রয়েছে 1GB RAM আর 8GB স্টোরেজ। অন্যদিকে 49 ইঞ্চি Mi TV 4A Pro আর 55 ইঞ্চি Mi TV 4 Pro তে থাকবে 2GB RAM আর 8GB স্টোরেজ।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »