Lenovo HX03F Spectra ফিটনেস ব্যান্ড রিভিউ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 অগাস্ট 2018 12:23 IST
হাইলাইট
  • এই বছর Lenovo HX03 Cardio আর HX03F Spectra লঞ্চ হয়েছে
  • এই মুহুর্তে ভারতের বাজারে চুটিয়ে বিক্রি হচ্ছে Mi Band 2
  • Lenovo-র HX03F Spectra জনপ্রিয় Mi Band 2 কে চ্যালেঞ্জ জানাতে পারবে?

সম্প্রতি ওয়্যারেবেল বাজারে মনোনিবেষ করেছে চিনের টেক জায়েন্ট  Lenovo। এই বছর Lenovo HX03 Cardio আর  HX03F Spectra-র মতো স্মার্টব্যান্ডগুলি ভারতের বাজারে নিয়ে এসেছে। এর মধ্যে বেশি দামে পাওয়া যাচ্ছে  HX03F Spectra। ভারতে  HX03F Spectra-র দাম 2,999 টাকা। হার্ট রেট সেন্সিং, স্লিপ ট্র্যাকিং, IP68 ওয়াটার রেসিন্সট্যান্ট সহ এই স্মার্টব্যান্ডে সব আধুনিক ফিচার রয়েছে। এই মুহুর্তে ভারতের বাজারে চুটিয়ে বিক্রি হচ্ছে Mi Band 2। Lenovo-র HX03F Spectra জনপ্রিয় Mi Band 2 কে চ্যালেঞ্জ জানাতে পারবে কী না দেখে নেওয়া যাক।

Lenovo HX03F Spectra ডিজাইন

Lenovo HX03F Spectra-এর স্ট্র্যাপ যখন খুশি খুলে ফেলা সম্ভব। স্ট্র্যাপ খুললেই নীচে চার্জিং এর USB সকেট দেখা যায়। Ambrane Flexi Fit, Fastrack Reflex ও Amzer Fitzer এর কতো ফিটনেস ট্র্যাকারগুলির সাথে একই দামে বাজারে এসেছে Lenovo HX03F Spectra। কম্পউট্রা বা যে কোন USB চার্জারে সরাসরি লাগিয়ে HX03F Spectra চার্জ করা যাবে। HX03F Spectra–এর ওজন মাত্র 20 গ্রাম। সিলিকন স্ট্র্যাপ হাপে পড়ে দারুন আরাম অনুভব হয়।

IP68 সার্টিফায়েড হওয়ার কারনে জল ও ধুলোতে HX03F Spectra ব্যবহারের কোন অসুবিধা হবে না। 3 মিটার পর্যন্ত জলে নীচে কাজ করবে Lenovo-র এই ফিটনেস ব্যান্ড।

HX03F Spectra ফিটনেস ব্যান্ডে একটি 0.96 ইঞ্চি OLED ডিসপ্লে ব্যবহার হয়েছে। যদিও এই ডিসপ্লেটি খুব আকর্ষনীয় নয়। তবে এই দামে এর থেকে ভালো ডিসপ্লে আশা করা বোকামি।

 

Lenovo HX03F Spectra ডিসপ্লেতে টাচস্ক্রিন সাপোর্ট থাকবে না। স্মার্টব্যান্ডের পাশে থাকা বাটন দিয়ে এই স্মার্টব্যান্ড কন্ট্রোল করা যাবে। ব্যান্ডের পিছনে হার্ট্রেট মনিটার সহ সব সেন্সার থাকবে।

Lenovo HX03F Spectra ফিচার্স ও পারফর্মেন্স

Lenovo HX03F Spectra ইন্টারফেসে ছয়টি আল্লাদা কার্ড থাকবে। এগুলি হল Clock/ Home, Sport mode, Step counter, Heart rate monitor, Find my phone আর Info। এই ট্র্যাকারে দিনে কন পা হাঁটা হল তা মেপে নেওয়া যাবে। এর সাথে কতক্ষণ ধরে ফিটনেস অ্যাক্টিভিটি করেছেন তার খেয়াল রাখবে HX03F Spectra। হেঁটে কত ক্যালোরি পুড়িয়েছেন তার খতিয়ান দেবে  এই ব্যান্ড।

Advertisement

এর সাথেই  Lenovo HX03F Spectraতে থাকবে হার্ট রেট সেন্সার। এই  ফিচার দিয়ে আপনার হার্ট্রেট লাইভ ট্র্যাক করতে পারবে HX03F Spectra। এছাড়াও নিজের ফোন হারিয়ে ফেললে তা খুঁজে দেবে এই ফিটনেস ব্যান্ড। রাতে ঘুম কেমন হল তার হিসাব রাখবে HX03F Spectra। Android ও iOS ডিভাইসের সাথে কানেক্ট করে এই সব তথ্য নিজের ফোনে নেওয়া যাবে।

কোম্পানি দাবি করেছে একবার চার্জ করলে 10 দিন চলবে HX03F Spectra। কিন্তু ব্যবহারের সময় আমরা এই ব্যান্ডে একবার ফুল চার্জের পরে 7.5 দিন ব্যাক আপ পেয়েছি।

মতামত

HX03F Spectra ফিটনেস ব্যান্ডে একটি সাধারন মানের ডিসপ্লে ব্যবহার হয়েছে। এছাড়াও এই ব্যান্ডের ইউজার ইন্টারফেস যথেস্ট বিরক্তিকর। যদিও কোম্পানির Lenovo Healthy অ্যাপ বেশ ভারলভাবে ব্যবহার করা সম্ভব। এই মুহুর্তে 2299 টাকায় এই ফিটনেস ব্যান্ড কেনা সম্ভব। এই মুহুর্তে ভারতের বাজারে ফিটনেস ব্যান্ডের চাহিদা তুঙ্গে। ইতিমিধ্যেই জুনপ্রিয় সব কোম্পানি এই সেগমেন্টে তাদের ফিটনেস ব্যান্ড লঞ্চ করেছে।

Advertisement

 

ভালো

ভালো ব্যাটারি লাইফ

Advertisement

দারুন মোবাইল অ্যাপ

অনেক ফিচার

 

খারাপ

স্টেপ ট্র্যাকিং ভুল হতে পারে

মাঝারি ডিসপ্লে

স্পোর্ট মোডে ভুল হার্ট রেট ট্র্যাকিং

 

রেটিং (5-এর মধ্যে)

ডিজাইন ও আরাম – 3.5

সঠিক ট্রাকিং – 2.5

সফটওয়্যার ও ইকোসিস্টেম – 3

ব্যাটারি লাইফ – 3.5

সর্বোপরি রেটিং – 3.5

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Lenovo, Lenovo HX03F
Advertisement
সম্পর্কিত খবর
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  2. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
  3. 1,500 টাকা ডিসকাউন্টের সঙ্গে OnePlus N6x 5G-এর সেল শুরু, সস্তায় 7,000mAh ব্যাটারি
  4. Oppo A7 Pro Max বিশাল 10,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  5. Poco M8 Power বাজেটে 8,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 5G-সহ ভারতে লঞ্চ হল
  6. 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
  7. এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক
  8. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  9. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  10. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.