যে কোন টিভিকে স্মার্টটিভি বানাতে নতুন প্রোডাক্ট আনছে Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 মে 2020 20:12 IST

চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে Mi Box S

8 মে ভারতে লঞ্চ হবে Mi 10। 108 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনের সঙ্গেই আগামী শুক্রবার একাধিক নতুন প্রোডাক্ট ভারতে আনবে চিনের সংস্থাটি। কোম্পানির দাবি এই নতুন প্রোডাক্ট ব্যবহার করে যে কোন টিভিকে স্মার্টটিভি করে তোলা যাবে। ইতিমধ্যেই গোটা বিশ্বের একাধিক দেশে বিক্রি হয় Mi Box S। এই ডিভাইসের মাধ্যমে সহজেই যে কোন টিভিকে অ্যানড্রয়েড টিভি বানিয়ে ফেলা সম্ভব।

সম্প্রতি টুইটারে কোম্পানির প্রধান মনু কুমার জৈন একটি ভিডিও টিজার পোস্ট করেছেন। সেখানে জানানো হয়েছে 2020 সালেও নিজের টিভি আপগ্রেড করার ইচ্ছা না থাকলে সমাধান নিয়ে আসছে Xaiomi। তিনি বলেন Mi 10 এর সঙ্গেই এই প্রোডাক্ট ভারতে আসতে চলেছে।

Advertisement

চলতি বছর জানুয়ারিতে 1GB RAM ও 4GB স্টোরেজ সহ চিনে লঞ্চ হয়েছিল Mi Box 4 SE। এছাড়াও বাজারে রয়েছে Mi Box 4 ও Mix Box S। এই প্রোডাক্টগুলি ব্যবহার করে যে কোন সাধারণ টিভিকে স্মার্ট টিভি বানিয়ে ফেলা যাবে।

যদিও অনেকে বলছেন ঐ দিন ভারতে আসবে Mi  TV Stick। এটা কোম্পানির স্ট্রিমিং স্টিক। সম্প্রতি ইউরোপে এই ডিভাইস লঞ্চ করেছিল Xiaomi।

Advertisement

এই দুই স্ট্রিমিং ডিভাইসের সঙ্গেই থাকবে ব্লুটুথ রিমোট। থাকছে 4K ভিডিও প্লে ব্যাক সাপোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Mi TV Stick, Mi Box S, Xiaomi India, Xiaomi, Mi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  2. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  3. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  4. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  5. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  6. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  7. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  9. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  10. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.