ভারতে দুটি নতুন স্মার্টটিভি নিয়ে এল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জানুয়ারী 2019 12:28 IST
হাইলাইট
  • Mi TV 4X Pro 55 ইঞ্চি আর Mi TV 4A Pro 43 ইঞ্চি মডেল লঞ্চ করল Xiaomi
  • Mi TV 4X Pro 55 ইঞ্চি মডেলের দাম 39,999 টাকা
  • Mi TV 4A Pro 43 ইঞ্চি মডেল 22,999 টাকায় পাওয়া যাবে

Mi TV 4X Pro 55 ইঞ্চি মডেলের দাম 39,999 টাকা

ভারতে Mi TV 4X Pro 55 ইঞ্চি আর Mi TV 4A Pro 43 ইঞ্চি মডেল লঞ্চ করল Xiaomi। দুটি টিভিতেই কোম্পানির নিজস্ব PatchWall ইউজার ইন্টারফেস থাকছে। Mi TV 4X Pro তে থাকছে 2GB RAM আর 8GB স্টোরেজ। তবে Mi TV 4A Pro তে থাকছে 1GB RAM আর 8GB স্টোরেজ। 55 ইঞ্চি মডেলে রয়েছে 4K 10bit প্যানেল আর 43 ইঞ্চি মডেলে রয়েছে 1080p 8bit প্যানেল। একই ইভেন্টে 4,999 টাকা দামে একটি সাউন্ডবার লঞ্চ করেছে চিনের কোম্পানিটি

আরও পড়ুন: Redmi 6 Pro এর দাম কমালো Xiaomi

Mi TV 4X Pro 55 ইঞ্চি আর Mi TV 4A Pro 43 ইঞ্চি মডেলের দাম

ভারতে Mi TV 4X Pro 55 ইঞ্চি মডেলের দাম 39,999 টাকা। তবে Mi TV 4A Pro 43 ইঞ্চি মডেল 22,999 টাকায় পাওয়া যাবে। Flipkart, Mi.com আর Mi Home থেকে এই টিভি দুটি কেনা যাবে। 16 জানুয়ারি শুরু হবে বিক্রি।

 

Xiaomi Mi LED TV 4A Pro 43 ইঞ্চি

 

Mi TV 4X Pro 55 ইঞ্চি আর Mi TV 4A Pro 43 ইঞ্চি মডেলের ফিচার্স

দুটি টিভিতেই থাকছে 20W স্পিকার। থাকছে পাতলা বেজেল। বিল্ট ইন Chromecast সাপোর্ট থাকবে টিভিগুলিতে। থাকছে কোম্পানির নিজস্ব PatchWall ইউজার ইন্টারফেস।

55 ইঞ্চি মডেলে রয়েছে 4K 10bit প্যানেল আর 43 ইঞ্চি মডেলে রয়েছে 1080p 8bit প্যানেল। Mi TV 4X Pro 55 ইঞ্চি মডেলে থাকছে Wi-Fi 802.11 b/g/n (2.4GHz/5GHz), Bluetooth v4.2, তিনটি HDMI পোর্ট, দুটি USB পোর্ট, একটি S/PDIF পোর্ট আর একটি ইথারনেট পোর্ট। Mi TV 4X Pro তে থাকছে 2GB RAM আর 8GB স্টোরেজ। তবে Mi TV 4A Pro তে থাকছে 1GB RAM আর 8GB স্টোরেজ।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  2. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  3. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
  4. অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
  5. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  6. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
  7. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  8. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  9. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  10. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.