এবার হোয়াটস অ্যাপ ব্যাবহারকারীরা একাধিক ডিজাইন স্টাইল থেকে ডিফল্ট চ্যাট থিম বাছাই করতে পারবে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 23 সেপ্টেম্বর 2024 12:28 IST
হাইলাইট
  • Android এর WhatsApp ব্যবহারকারীরা একাধিক স্টাইল থেকে ডিফল্ট থিম বাছাই স
  • এই ফিচারটি হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড সংস্করণ 2.24.20.12-এর জন্য এই বৈ
  • এটি ডিফল্ট হিসাবে সমস্ত WhatsApp কথোপকথনে প্রয়োগ করা হতে পারে

WhatsApp's default theme picker is reported to be unavailable even to beta testers

Photo Credit: WhatsApp

একটি ফিচার ট্র্যাকার অনুযায়ী শোনা যাচ্ছে যে, খুব সম্ভবত হোয়াটসঅ্যাপ অ্যানড্রয়েডের জন্য একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যেটি ব্যবহারকারীদের বিভিন্ন ডিজাইনের স্টাইল সমূহ থেকে তাদের চ্যাট এবং চ্যাট বাবলগুলির জন্য ডিফল্ট থিম বাছাই করার সুযোগ দেবে।

এই নতুন ফিচারটি একটি নতুন ইন্টারফেসের মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন ডিজাইনের বিকল্প প্রস্তাব করতে পারে এবং এটি ব্যাবহারকারীদের মেসেজিং প্ল্যাটফর্মটিতে কাস্টমাইজেশনের বিকল্পগুলি বাড়াতে পারে। অন্যদিকে এই নতুন ফিচার উন্নয়নের পাশাপাশি অন্য একটি প্রতিবেদন দ্বারা শোনা যাচ্ছে যে, এটি ছাড়াও হোয়াটসঅ্যাপ অন্য একটি ফিচার নিয়ে কাজ করছে, যা ব্যবহারকারীদের অন্যদের উল্লেখ করে স্ট্যাটাস আপডেটে করার সুযোগ দেবে।

অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপের আরো অনেক থিমের বিকল্প:

হোয়াটস অ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo এর মতে মেসেজিং ক্লাইন্ট ভবিষ্যতে উন্নতমানের সংস্করণের সাথে অ্যাপটিকে প্রকাশ করার জন্য এই নতুন ফিচারটির বিকাশ ঘটাচ্ছে। এটি হোয়াটসঅ্যাপ বিটতে অ্যানড্রয়েড সংস্করণ 2.24.20.12 এর জন্য দেখা গিয়েছে। মনে করা হচ্ছে যে, এটির রোল আউট অনুসরণ করে ব্যাবহারকারীরা একাধিক ডিজাইনের স্টাইলের মধ্যে তাদের নিজেদের পছন্দ মত বিকল্পটি বেছে নিতে পারবে।

উপরোক্ত স্ক্রীনশর্টএ দেখা যাচ্ছে যে, চ্যাট বাবলের রঙটি এবং ওয়ালপেপার এর রঙটি পছন্দের থিমের সাথে পরিপূরক হতে নিজে থেকেই খাপ খাইয়ে নিচ্ছে।
ফিচার ট্রাকারটি এটাও বলেছেন যে, ব্যাবহারকারীরা যাতে তাদের কাস্টোমাইজেসন কে আরো সুন্দর রূপ দিতে পারে তার জন্য ব্যাবহারকারীদের চ্যাট বাবল থেকে নিজের পছন্দ মত যে কোনো রঙ বাছাই করার বিকল্প থাকতে পারে।

বলা হয়েছে যে, একাধিক থিম থেকে এই বেছে নেওয়ার বিকল্পটি অ্যান্ড্রয়েড হোয়াটস অ্যাপের সেটিংয়ের মধ্যে উপস্থিত আছে। এটি ডিফল্ট হিসেবে সমস্ত কথপোকথনের মধ্যে প্রয়োগ করা হবে, যদিও ব্যাবহারকারীরা এখনো একটি নির্দিষ্ট চ্যাটের জন্য নিজের হাতে করে এটি অগ্রাহ্য অথবা বাতিল করার সুযোগ পেতে পারে।

উল্লেখযোগ্যভাবে অ্যানড্রয়েড 2.24.17.19 এর জন্য হোয়াটস অ্যাপ বিটাতে একটি ফিচার ট্র্যাকারের মাধ্যমে সর্বপ্রথম এই ডিফল্ট থিমটি লক্ষ্য করা হয়।

WABetaInfo দাবি করে যে, বিকল্পের মধ্যে থেকে এই ডিফল্ট থিম বাছাই করার ক্ষমতাটি এখনো বিকাশের মধ্যে রয়েছে, এমনকি এখনো পর্যন্ত এটি Google play বিটা প্রোগ্রামের মাধ্যমে নিবন্ধিত বিটা পরীক্ষকদের কাছেও উপলব্ধ নেই। যাই হোক এটা লক্ষ্য করা গুরুত্ব পূর্ণ যে, বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন নতুন ফিচার নিয়ে কাজ করতে পারে এই তাৎক্ষণিক মেসেজিং প্লাটফর্মটি। কিন্তু সেগুলির সবগুলি প্রকাশ্যে উন্মোচন করা হয় না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Pova 8 Pro 5G ভারতে লঞ্চ হল, ফোনের পিছনে 177টি LED লাইটের আরও একটি ডিসপ্লে
  2. YouTube-এর বড় ঘোষণা, ভিডিওর ভিউ বাড়বে হু হু করে, উঠে যাচ্ছে ওয়াচ টাইমের শর্ত
  3. Vivo আরও মহার্ঘ হল, ভারতে পাঁচটি স্মার্টফোনের দাম বাড়াল চীনা সংস্থা
  4. Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
  5. Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও
  6. Vivo Y31T 5G-এর সমস্ত ফিচার্স ফাঁস, 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ
  7. সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
  8. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?
  9. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
  10. 2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.