Cluad Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 নভেম্বর 2026 17:38 IST
হাইলাইট
  • Anthropic-এর AI অ্যাসিস্ট্যান্ট Claude Duet ভারতে এল
  • Gmail, Slack, ও Linkedin-সহ 6 হাজারের বেশি কানেক্টর ব্যবহারের সুবিধা
  • ফোন বা ল্যাপটপ বন্ধ থাকলেও ব্যাকগ্রাউন্ডে কাজ করবে AI এজেন্ট

Indian users have to join a waitlist to receive access to Claude Duet

Photo Credit: Unsplash/Roman Budnikov

Anthropic গত মাসে তাদের নতুন AI অ্যাসিস্ট্যান্ট Claude Duet প্রকাশ্যে এনেছিল। iOS ও Android ডিভাইসের জন্য আলাদা অ্যাপ হিসেবে এই এজেন্টিক এআই টুল প্রকাশ হয়। প্রাথমিকভাবে AI অ্যাসিস্ট্যান্টটি শুধুমাত্র আমেরিকার Claude-র পেইড গ্রাহকদের জন্য রিচার্স প্রিভিউ হিসেবে উপলব্ধ ছিল। এবার ভারতেও সেটি ব্যবহার করা যাবে। Claude Duet মূলত পেশাদার এবং ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। যাদের একসঙ্গে একাধিক দায়িত্ব সামলাতে হয়, তাদের কাজ সহজ করাই এআই অ্যাসিস্ট্যান্টটির লক্ষ্য। যদিও এখনই ভারতে ক্লড ডুয়েটের অ্যাক্সেস পাওয়া যাবে না। আগে ওয়েটলিস্টে নাম লেখাতে হবে।

Claude Duet এখন ভারতে

অ্যানথ্রোপিক ক্লড ডুয়েটের প্রোডাক্ট পেজ আপডেট করেছে। তারা জানিয়েছে, আরও চারটি দেশে নতুন এআই অ্যাসিস্ট্যান্ট চালু করা হচ্ছে। সেই তালিকায় রয়েছে ভারত, ইন্দোনেশিয়া, ব্রাজিল, ও জাপান। তবে এটি ব্যবহার করার জন্য প্রো, ম্যাক্স বা আল্ট্রা প্ল্যানের গ্রাহক হওয়া বাধ্যতামূলক। টিম ও এন্টারপ্রাইজ প্ল্যান আপাতত বাইরে রেখেছে কোম্পানি।

Claude Duet ব্যবহার করতে চাইলে ক্লডের ওয়েবসাইটে গিয়ে ওয়েটলিস্টে নাম নথিভুক্ত করতে হবে। নির্বাচিত ব্যক্তিকে ইমেইলের মাধ্যমে জানানো হবে। Android ও আইফোনের জন্য আলাদা অ্যাপের পাশাপাশি ক্লডের ওয়েব অ্যাপ থেকেও Claude Duet ব্যবহার করা যাবে। এটি বর্তমানে মোট 35টি ভাষা সমর্থন করে। যার মধ্যে রয়েছে হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, এবং মারাঠি।

ক্লড ডুয়েট একাধিক দায়িত্ব সামলানোর জন্য তৈরি করা হয়েছে। এর মাধ্যমে মিটিং শিডিউল, ইমেইল লেখা, এবং বকেয়া ইনভয়েসের হিসাব রাখা থেকে ড্যাশবোর্ড তৈরি, আর্থিক পূর্বাভাস তৈরি, ও ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর মতো কাজ করা যাবে। এআই এজেন্ট প্রতিদিন সকালে ব্যবহারকারীদের একটি ব্রিফিং পাঠায়। সেখানে ইমেইল, ক্যালেন্ডার, অন্যান্য কানেক্টেড অ্যাপ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরে।

দিনের বাকি সময়েও কয়েক ঘণ্টা অন্তর অ্যাপগুলি পরীক্ষা করে ক্লড ডুয়েট। কোনও বিষয়ে ব্যবহারকারীর হস্তক্ষেপের প্রয়োজন হলে তাকে জানিয়ে দেয়। এটি ক্লড মার্কেটপ্লেসের মাধ্যমে 6,000+ কানেক্টর এবং প্লাগইন ব্যবহার করতে পারে। যার মধ্যে রয়েছে Gmail, Slack, Stripe, LinkedIn, এবং Shopify-সহ একাধিক পরিষেবার সঙ্গে ইন্টিগ্রেশন।

Advertisement

Claude Duet ব্যবসার প্রয়োজনে বিভিন্ন জিনিস কেনার কাজও করতে পারে। তবে প্রতিটি লেনদেনের আগে মানুষের অনুমতি প্রয়োজন হবে। ব্যবহারকারী চাইলে নিজেরাই চেকআউট করতে পারবে। তবে অ্যানথ্রোপিক বলেছে, ক্লড ডুয়েট এখনও টিকিট বুক করার মত কাজ করতে পুরোপুরি দক্ষ হয়ে ওঠেনি।

অন্যান্য কৃত্রিম মেধার এজেন্টের মতোই ক্লড ডুয়েট নিজস্ব ভার্চুয়াল মেশিন ও নির্দিষ্ট ওয়েব ব্রাউজারে সাহায্যে কাজ করে। ফলে ব্যবহারকারীর ল্যাপটপ বা স্মার্টফোন বন্ধ থাকলেও এটি ব্যাকগ্রাউন্ডে কাজ চালিয়ে যেতে পারে। তবে এআই এজেন্টের ব্রাউজার অ্যাক্টিভিটি রিয়েল-টাইমে দেখা যাবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Cluad Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  2. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
  3. Vivo X500 সিরিজের তিনটি ফোন এল ভারতে, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্স রয়েছে
  4. WhatsApp-এ আগাম মেসেজ পাঠানোর সুবিধা চালু হল, বার্থডে উইশ করতে আর রাত জাগতে হবে না
  5. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
  6. 350 কোটির বেশি পাসওয়ার্ড, ইউজারনেম, ডকুমেন্ট অনলাইনে ফাঁস, উদ্বেগ বিশ্বজুড়ে
  7. WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ
  8. BGMI Air এখন Android ফোনে খেলার সুযোগ, কীভাবে ডাউনলোড করবেন?
  9. AI এতটাই শক্তিশালী যে প্রকাশ করলেই বিপদ, নতুন মডেল নিয়ে উদ্বেগে OpenAI ও Anthropic
  10. Motorola Edge 70 Neo: 35 হাজারের কমে মোটোরোলার নতুন ফোন হাজির
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.