গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 18 নভেম্বর 2026 11:58 IST
হাইলাইট
  • ভারতে Apple Maps-এ বাংলা-সহ 11টি ভাষায় রাস্তার নাম দেখা যাবে
  • অ্যাপল ম্যাপসের প্লেস কার্ডে হোটেল-রেস্তোরাঁর রেটিং দেখাবে
  • সারা দেশের তিনশোর বেশি জনপ্রিয় ল্যান্ডমার্ক 3D মডেলে দেখতে পাবেন

Apple Maps rolls out a massive update in India

Photo Credit: Apple

ভারতে Apple Maps-এর জন্য বড়সড় আপডেট নিয়ে হাজির হল অ্যাপল। মার্কিন টেক জায়ান্টটি এমন বেশ কিছু ফিচার যুক্ত করেছে, যেগুলি বিশেষভাবে ভারতের রাস্তার কথা মাথায় রেখে তৈরি হয়েছে। নয়া আপডেটের মাধ্যমে গুগল ম্যাপসের বিকল্প হিসেবে নিজেদের জমি শক্ত করতে চাইছে সংস্থাটি। নতুন অ্যাপল ম্যাপস 3D ল্যান্ডমার্ক, অগমেন্টেড রিয়েলিটি ভিত্তিক হেঁটে যাওয়ার পথ, এবং আরও সহজ ও স্বাভাবিক নেভিগেশন ব্যবস্থা অফার করবে। নতুন আপডেটে রাস্তা, বিল্ডিং, পার্ক, ও শপিং সেন্টারের বিস্তারিত দৃশ্যের পাশাপাশি তিনশোর বেশি থ্রি-ডাইমেনশনাল (3D) ল্যান্ডমার্ক দেখার সুবিধা পাওয়া যাবে।

Apple Maps ভারতে বড় আপডেট পেল

নতুন অ্যাপল ম্যাপসের অন্যতম গুরুত্বপূর্ণ আপগ্রেড হল উন্নত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ গাইডেন্স ফিচার। রাস্তার স্পষ্ট সাইনবোর্ড না থাকায় ম্যাপের নির্দেশ বুঝতে সমস্যা হলে এটি কাজে আসবে। Siri আরও স্বাভাবিক ও মানুষের মতো কণ্ঠে রাস্তার নির্দেশ দেবে। পথ চেনাতে পরিচিত ল্যান্ডমার্কের সাহায্য নেবে এটি। উদাহরণ হিসেবে বললে, শুধু ডান দিকে ঘোরার নির্দেশ না দিয়ে সিরি বলতে পারে, পেট্রল পাম্প পেরিয়ে ডান দিকে ঘুরুন।

Advertisement

Apple ডুয়াল-ল্যাঙ্গুয়েজ লেবেল সিস্টেমও চালু করেছে৷ দেশের বেশিরভাগ রাস্তার সাইনবোর্ডে ইংরেজি ও স্থানীয় ভাষায় নাম লেখা থাকে। এবার সংস্থার ম্যাপেও তেমনটা দেখা যাবে। ব্যবহারকারীর অবস্থান ও ফোনের সেটিংস অনুযায়ী ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, কন্নড়, মালয়ালম, তামিল, তেলুগু, পাঞ্জাবি, ওড়িয়া অথবা উর্দু ভাষায় জায়গার নাম ও লেবেল ফুটে উঠবে ম্যাপে।

নতুন জায়গা হেঁটে প্রদক্ষিণ করতে ভালবাসেন? অ্যাপল ম্যাপস ব্যবহার করে হেঁটে পথ চলার অভিজ্ঞতাতেও বড় পরিবর্তন আসছে। AR ওয়াকিং ডিরেকশন ফিচারের সাহায্যে আইফোন হাতে তুলে আশপাশের বিল্ডিংগুলি স্ক্যান করলেই কেল্লাফতে। সেই দৃশ্যের উপরেই স্ক্রিনে ধাপে ধাপে তীর চিহ্নের মাধ্যমে রাস্তা চেনাবে অ্যাপল ম্যাপস। আবার দেশের 300+ জনপ্রিয় ল্যান্ডমার্ক 3D মডেলে দেখা যাবে।

এছাড়াও, গাড়ি চালানোর সময় একবার ট্যাপ করেই পরিবারের সদস্যদের সঙ্গে নিজের সম্ভাব্য গন্তব্যে পৌঁছনোর সময় শেয়ার করতে পারবেন। পথে যানজট বা অন্য কোনও কারণে দেরি হলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে তাঁদের আপডেট জানিয়ে দেবে। Apple ফুড ডেলিভারি সংস্থা জোমাটোর সঙ্গেও হাত মিলিয়েছে। এখন থেকে ম্যাপসের প্লেস কার্ডে সরাসরি রেস্তোরাঁর রেটিং দেখা যাবে।

Advertisement

ভারতের রাস্তা ম্যাপিংয়ের জন্য তথ্যপ্রযুক্তি সংস্থা টেক মাহিন্দ্রার সাহায্য নিয়েছে অ্যাপল। বিশেষ সরঞ্জামযুক্ত গাড়ি দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে ম্যাপ তৈরির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। অ্যাপল বরাবরই কঠোর প্রাইভেসি ও সিকিউরিটি পলিসির জন্য পরিচিত। সংস্থা জানিয়েছে, ম্যাপস ব্যবহার করার জন্য সাইন-ইন করার প্রয়োজন নেই। বিভিন্ন ফিচার চালানোর ক্ষেত্রে অন-ডিভাইস ইন্টেলিজেন্স প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। ফলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple Maps, Apple, India
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  2. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  3. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  4. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  5. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  6. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  7. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  8. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  9. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  10. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.