Apple Maps উন্নত এরিয়াল ইমেজারি ও AI প্রযুক্তির সমন্বয়ে বিভিন্ন স্থান জীবন্ত ও বাস্তবসম্মত 3D ভিউতে দেখাবে।
Photo Credit: Unsplash / CardMapr.nl
Apple has added a new Flyover experience feature for Apple Maps users
Apple তাদের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (WWDC) 2026-এ AI এবং সফটওয়্যার সম্পর্কিত একাধিক ঘোষণা করেছে। নতুন iOS 27, Siri AI, macOS 27 Golden Gate, ও iPadOS 27 মূলত চর্চার কেন্দ্রবিন্দুতে। তবে Apple Maps অ্যাপেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। এই আপডেটে অ্যাপল ম্যাপের নেভিগেশনকে তথ্যবহুল, ভিজ্যুয়ালি সমৃদ্ধ, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর করে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোম্পানি ম্যাপের নয়া ভার্সনে উন্নত ফ্লাইওভার এক্সপিরিয়েন্স ও নতুন লোকাল লিস্ট বৈশিষ্ট্য যোগ করেছে। এতে বিভিন্ন স্থান 3D ভিউতে দেখার সুবিধা পাওয়া যাবে।
নতুন iOS 27 সফটওয়্যারের সঙ্গে তাল মিলিয়ে Apple Maps বেশ কিছু নতুন আপডেট পেয়েছে। এনহ্যান্সড ফ্লাইওভার এক্সপিরিয়েন্স ফিচার উন্নত এরিয়াল ইমেজারি (আকাশ থেকে তোলা ছবি) ও AI প্রযুক্তির সমন্বয়ে কাজ করবে। এটি বিভিন্ন শহর জীবন্ত এবং বাস্তবসম্মত 3D আকারে দেখাবে।
মার্কিন টেক জায়ান্ট দাবি করছে যে, বৈশিষ্ট্যটি বিশ্বের বিভিন্ন স্থান সম্পর্কে আরও স্পষ্ট এবং বিস্তারিত ধারণা দেবে। কোনও শহর বা পর্যটনস্থল ঘুরে দেখার আগে সেই এলাকার পরিবেশ ভালোভাবে দেখে নেওয়া যাবে। সংস্থা ম্যাপসে লোকাল লিস্ট যোগ করেছে৷ এটি আমেরিকায় উপলব্ধ হবে।
Apple Maps-এর নতুন ফিচার ব্যবহারকারীকে লোকাল ট্রেন্ডস ও রেকমেন্ডেশনের ভিত্তিতে সাজিয়ে উপস্থাপন করবে। সহজ কথায়, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়ার উপযুক্ত জায়গা, হোটেল-রেস্টুরেন্ট, পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার মতো জায়গা, ও শিশুদের নিয়ে সময় কাটানোর স্পট সহজেই খুঁজে পাবেন।
Apple Maps-এর নতুন সফটওয়্যার ভার্সন iOS 27 সমর্থিক সমস্ত আইফোন মডেলে উপলব্ধ হবে। এটি অফলাইন নেভিগেশন ও ম্যাপ ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করবে বলেও দাবি করা হচ্ছে।
প্রসঙ্গত, নতুন iOS 27 অপারেটিং সিস্টেমে পারফরম্যান্স অপ্টিমাইজেশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্থার দাবি, iPhone ও iPad ডিভাইসে 30 শতাংশ দ্রুত গতিতে অ্যাপ খুলবে। Photos অ্যাপে ছবি আগের তুলনায় 70 শতাংশ স্পিডে লোড হবে। iOS 27 চলতি বছরে থেকে iPhone 11 সিরিজ এবং তার পরের জেনারেশন মডেলগুলোতে উপলব্ধ হবে।
প্রসঙ্গত, এই বছর WWDC 2026-এর সবচেয়ে বড় আকর্ষণ ছিল Siri AI। অ্যাপলের ভয়েস অ্যাসিট্যান্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বদলে নবরূপে আত্মপ্রকাশ করেছে। নতুন Siri এখন ChatGPT ও Gemini-এর মতো একটি AI চ্যাটবটের কাজ করতে পারবে।
Apple নতুন Siri-এর জন্য একটি আলাদা অ্যাপ চালু করেছে। সেখানে সমস্ত চ্যাট সংরক্ষিত থাকবে। সেই কারণে আইফোনের সিরির সঙ্গে কথাবার্তা শুরু করলে, পরে তা আইপ্যাড, ম্যাক, ও অ্যাপল ওয়াচেও চালিয়ে যেতে পারবেন। সিরি এআই প্রাথমিকভাবে শুধুমাত্র ইংরেজি ভাষায় কাজ করবে। পরবর্তীতে ধীরে ধীরে আরও ভাষার সাপোর্ট যুক্ত হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project